Ridge Bangla

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নেই যানজট, স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরছে মানুষ

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশপথ হিসেবে পরিচিত ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা ছিল স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্ন।

শুক্রবার (৬ জুন) সকাল থেকে এক্সপ্রেসওয়েতে কোনো অতিরিক্ত যানবাহনের চাপ বা যানজটের খবর পাওয়া যায়নি। পদ্মা সেতু পার হয়ে মানুষ নির্বিঘ্নেই নিজ নিজ গন্তব্যে পৌঁছে যাচ্ছেন।

তবে এর আগের দিন, বৃহস্পতিবার (৫ জুন) সকাল ৮টার পর থেকে দূরপাল্লার গাড়ির সংখ্যা বাড়তে শুরু করে। টোল আদায়ে ধীরগতির কারণে মাওয়া প্রান্ত থেকে মুন্সীগঞ্জের শ্রীনগরের দোগাছী পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার এলাকায় যানবাহনের গতি কমে যায়।

যদিও পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ৮টি টোল বুথ চালু ছিল, তবুও টোল আদায়ে সময় বেশি লাগায় টোল প্লাজায় দুপুর পর্যন্ত গাড়ির দীর্ঘ সারি দেখা যায়।

পরিস্থিতি দুপুর ১২টার পর থেকে স্বাভাবিক হতে শুরু করে। শুক্রবার সকালেও এক্সপ্রেসওয়েতে নির্বিঘ্ন যাত্রা অব্যাহত ছিল।

মাওয়া ট্রাফিক পুলিশের টিআই জানান, “বৃহস্পতিবার দুপুরের পর থেকে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। আজ সকালেও তেমন কোনো যানজট বা অতিরিক্ত চাপ লক্ষ্য করা যায়নি। ঘরমুখো মানুষ নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারছে।”

This post was viewed: 38

আরো পড়ুন