Skip to main content

Ridge Bangla

দেশের বাজারের ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি, গবেষণায় উদ্বেগ

দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টের নমুনা নিয়ে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষা করা ৩৪টি নমুনার মধ্যে ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি রয়েছে। অর্থাৎ, পরীক্ষিত নমুনার ৭৬.৫ শতাংশে এ ক্ষুদ্র প্লাস্টিক কণা শনাক্ত হয়েছে।

রোববার (২৬ জুলাই) রাজধানীতে পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘মাইক্রোপ্লাস্টিক ইন টুথপেস্ট’ শীর্ষক গবেষণার ফলাফল প্রকাশ করা হয়।

পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা জানায়, দেশের বাজার থেকে সংগ্রহ করা ১৯টি ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্টের নমুনা বিশ্লেষণ করে এ ফল পাওয়া গেছে। এর মধ্যে বাংলাদেশে উৎপাদিত ২৫টি নমুনার ২২টিতে, ভিয়েতনামের ২টি নমুনার সবগুলোতে, থাইল্যান্ডের ২টির মধ্যে ১টিতে এবং ভারতের ৫টির মধ্যে ১টিতে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, গবেষণাটি ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত পরিচালিত হয়। এ সময় দেশের বিভিন্ন সুপারশপ, খুচরা দোকান ও পাইকারি বাজার থেকে দেশীয় ও আমদানি করা ১৯টি ব্র্যান্ডের টুথপেস্টের নমুনা সংগ্রহ করা হয়।

পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের এনভায়রনমেন্টাল হেলথ অ্যান্ড ইকোটক্সিকোলজি ল্যাবরেটরিতে নমুনাগুলোর পরীক্ষাগার বিশ্লেষণ করা হয়। একই সঙ্গে দেশজুড়ে ২,৭৬০ জনের অংশগ্রহণে একটি ভোক্তা জরিপও পরিচালনা করা হয়েছে।

This post was viewed: 4

আরো পড়ুন