Ridge Bangla

চুয়াডাঙ্গায় মালবাহী ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় মালবাহী ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক বাকপ্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার পশুহাট এলাকার সিগন্যালসংলগ্ন স্থানে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে পশুহাট ও আলমডাঙ্গা রেলস্টেশনসংলগ্ন এলাকায় ঘোরাফেরা করতেন। বাকপ্রতিবন্ধী হওয়ায় তিনি কথা বলতে পারতেন না।

রাতে কখনো পশুহাট এলাকায়, আবার কখনো রেলস্টেশনে ঘুমাতেন ওই ব্যক্তি। স্থানীয় বাসিন্দাদের দেওয়া খাবার খেয়েই তিনি জীবনযাপন করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় রেললাইনের পাশে অবস্থান করছিলেন ওই ব্যক্তি। এ সময় একটি মালবাহী ট্রেন সেখানে পৌঁছালে তিনি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে এখনও নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি।

রেলওয়ে পুলিশের উপপরিদর্শক জগদ্বীশ কুমার জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

This post was viewed: 3

আরো পড়ুন