Ridge Bangla

বরেণ্য রাজনীতিবিদ, জাতীয় সংসদের সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম বাউবির শোক

বরেণ্য রাজনীতিবিদ, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)।

এক শোকবার্তায় সংগঠনটি জানায়, অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার, সাবেক মন্ত্রী, খ্যাতিমান আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই। তাঁর মৃত্যুতে দেশ একজন সাহসী, নীতিবান ও দূরদর্শী রাজনৈতিক ব্যক্তিত্বকে হারিয়েছে।

শোকবার্তায় বলা হয়, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সততা, আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধের একজন অকুতোভয় সৈনিক ছিলেন। দীর্ঘ রাজনৈতিক ও পেশাগত জীবনে তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

জাতীয়তাবাদী আন্দোলনের অন্যতম পুরোধা হিসেবে তিনি জাতীয়তাবাদী আদর্শ প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখে গেছেন বলেও শোকবার্তায় উল্লেখ করা হয়। তাঁর কর্মময় জীবন, রাজনৈতিক প্রজ্ঞা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অঙ্গীকার ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম বাউবির নেতারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী এবং জাতীয়তাবাদী দলের নেতা-কর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

তাঁরা মহান আল্লাহর কাছে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে জান্নাতুল ফেরদৌস নসিব করার এবং তাঁর পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দেওয়ার প্রার্থনা করেন।

শোকবার্তায় স্বাক্ষর করেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম বাউবির সভাপতি অধ্যাপক তানভীর আহসান এবং সাধারণ সম্পাদক খান মো. মনোয়ারুল ইসলাম।

This post was viewed: 15

আরো পড়ুন