Ridge Bangla

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জামায়াত আমিরের

ডেঙ্গু মোকাবিলা ও বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর না করে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, নাগরিকদের সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ ছাড়া এসব সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।

বুধবার রাজধানীর শেওড়াপাড়ায় ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা এবং নাগরিক সমস্যা সমাধানবিষয়ক অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান বলেন, পানি, গ্যাস ও জলাবদ্ধতার মতো অনেক সমস্যার পেছনে নাগরিকদের অসচেতনতাও দায়ী। তিনি সবাইকে নিজেদের বর্জ্য ড্রেনে না ফেলার আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের আচরণ জলাবদ্ধতা সৃষ্টি করে এবং জনদুর্ভোগ বাড়ায়।

বিদ্যুৎ সংকট নিরসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, সরকার, বিরোধী দল এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এসব সমস্যার দ্রুত সমাধান সম্ভব।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, পরিবার থেকেই সন্তানদের চলাফেরা ও সঙ্গ সম্পর্কে সচেতন থাকতে হবে। তাঁর মতে, সামাজিক সচেতনতা বৃদ্ধি পেলে অপরাধও কমে আসবে।

This post was viewed: 5

আরো পড়ুন