Ridge Bangla

যানবাহনের বাড়তি চাপ: যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় পৌনে ৪ কোটি টাকার টোল আদায়

ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাতায়াত বাড়ায় গত ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে যানবাহনের ব্যাপক চাপ লক্ষ্য করা গেছে। এ সময়ে সেতু দিয়ে মোট ৫৬ হাজার ২৩৯টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৭৫ লাখ ৯৮ হাজার ৬০০ টাকা।

বুধবার (২৭ মে) সকালে এ তথ্য জানিয়েছেন যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন।

তিনি জানান, মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত প্রাপ্ত হিসাব অনুযায়ী পূর্ব টোলপ্লাজা দিয়ে ৩৬ হাজার ৪২৬টি যানবাহন চলাচল করেছে। সেখানে টোল আদায় হয়েছে ২ কোটি ১৭ লাখ ১৯ হাজার ৪৫০ টাকা।

অন্যদিকে, পশ্চিম টোলপ্লাজা দিয়ে ১৯ হাজার ৮১৩টি যানবাহন পারাপার হয়েছে। এখান থেকে আদায় হয়েছে ১ কোটি ৫৮ লাখ ৭৯ হাজার ১৫০ টাকা।

যানবাহনের বাড়তি চাপ মোকাবিলায় নিয়মিত ১৪টি বুথের পাশাপাশি অতিরিক্ত আরও ৪টি বুথ চালু করা হয়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।

This post was viewed: 3

আরো পড়ুন