পটুয়াখালীর বাউফলে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (২৭ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা জামায়াত কার্যালয়ে ১৫০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অর্থ বিতরণ করেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, প্রধানমন্ত্রীর এ অনুদান দেশের অন্য সকল সংসদ সদস্যদেরও দেওয়া হয়েছে। তবে অনেক এমপি জনগণের কাছে সেই সহায়তা পৌঁছে দিচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি।
পাশাপাশি তিনি আরও জানান, এর আগেও বাউফলে এমন অনুদান এসেছে। তবে সাধারণ মানুষ সে বিষয়ে অবগত ছিলেন না।
This post was viewed: 5