Ridge Bangla

বিএসএফের কাছে ২৭ কি.মি জমি হস্তান্তর শুভেন্দুর

ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফের হাতে প্রাথমিকভাবে ২৭ কিলোমিটার জমি হস্তান্তর করেছে বিজেপির নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। বুধবার (২০ মে) সংবাদ সম্মেলনে রাজ্যটির নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ তথ্য জানান।

তিনি বলেন, রাজ্যে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সীমান্ত নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে বিএসএফের জন্য প্রয়োজনীয় জমি হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। তার দাবি, দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকার ও বিএসএফ এ বিষয়ে জমি চাইলেও আগের সরকার তাতে সহযোগিতা করেনি।

শুভেন্দু বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের ৪ হাজার কিলোমিটারের বেশি সীমান্ত রয়েছে, যার মধ্যে পশ্চিমবঙ্গ অংশে প্রায় ২ হাজার ২০০ কিলোমিটার সীমান্ত পড়েছে। এর মধ্যে অরক্ষিত থাকা ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকার মধ্যে চাইলে ৫৫৫ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য জমি দেওয়া সম্ভব ছিল।

এদিকে বিএসএফের ডিজি প্রবীণ কুমার জানান, দ্রুত কাঁটাতারের বেড়া নির্মাণ এবং নতুন সীমান্ত চৌকি স্থাপনের কাজ শুরু হবে, বিশেষ করে সুন্দরবন এলাকায়। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা জোরদারে চোরাকারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

This post was viewed: 10

আরো পড়ুন