Ridge Bangla

মেয়াদ শেষ হওয়ার আগে ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের শেষ বৈঠক আজ

কলকাতায় আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের (জেআরসি) ৯০তম বৈঠক, যা চলবে আগামী শনিবার পর্যন্ত।

১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ চলতি বছরের ৩১ ডিসেম্বর শেষ হতে যাচ্ছে। এর আগে এটিই দুই দেশের যৌথ নদী কমিশনের শেষ বৈঠক। তাই চুক্তি পুনর্নবীকরণ ইস্যুই এবারের আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে থাকছে।

বৈঠকে অংশ নিতে বুধবার মোহাম্মদ আনোয়ার কাদীরের নেতৃত্বে বাংলাদেশের ছয় সদস্যের প্রতিনিধি দল কলকাতায় পৌঁছেছে। বৈঠকের শুরুতে তারা মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারাজ এলাকায় গঙ্গার পানির প্রবাহ পরিমাপ করবেন। পরে কলকাতায় ফিরে মূল বৈঠকে অংশ নেবেন।

১৯৯৬ সালের ১২ ডিসেম্বর স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গা পানি বণ্টন চুক্তির আওতায় জানুয়ারি থেকে মে শুষ্ক মৌসুমে গঙ্গায় পানির প্রবাহ ৭৫ হাজার কিউসেকের বেশি হলে ভারত পাবে ৪০ হাজার কিউসেক এবং অবশিষ্ট পানি পাবে বাংলাদেশ।

পানির প্রবাহ ৭০ হাজার থেকে ৭৫ হাজার কিউসেকের মধ্যে থাকলে বাংলাদেশ পাবে ৪০ হাজার কিউসেক এবং বাকি অংশ পাবে ভারত। আর পানির প্রবাহ ৭০ হাজার কিউসেক বা তার কম হলে দুই দেশ ভাগ করে নেবে।

This post was viewed: 9

আরো পড়ুন