Ridge Bangla

টিকা সংকট নিয়ে সরকারকে বারবার সতর্ক করেছিল ইউনিসেফ

দেশে হামের টিকার দীর্ঘমেয়াদি সংকট এবং সাম্প্রতিক প্রাদুর্ভাবের পেছনে নীতিগত সিদ্ধান্ত ও সমন্বয়হীনতাকে দায়ী করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটি জানিয়েছে, ২০২৪ সাল থেকে অন্তর্বর্তী সরকারকে অন্তত পাঁচ থেকে ছয়বার মৌখিকভাবে সতর্ক করা হয়েছিল। পাশাপাশি স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়েও একাধিক আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে ইউনিসেফ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। তিনি বলেন, সময়মতো পর্যাপ্ত টিকা আমদানি না হওয়ায় পরিস্থিতি ধীরে ধীরে জটিল হয়ে ওঠে এবং বিপুলসংখ্যক শিশু নিয়মিত টিকাদান কর্মসূচির বাইরে থেকে যায়।

ইউনিসেফ জানায়, দেশে বছরে প্রায় সাত কোটি হামের টিকার প্রয়োজন হয়। তবে সংকট মোকাবিলায় বিশেষ ব্যবস্থায় ২০২৫ সালের আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত ১ কোটি ৭৮ লাখ টিকা আনা সম্ভব হয়, যা মোট চাহিদার তুলনায় অনেক কম।

This post was viewed: 9

আরো পড়ুন