Ridge Bangla

পাসপোর্টে আবারও যুক্ত হচ্ছে ‘ইসরাইল ব্যতীত’ শব্দবন্ধ

বাংলাদেশি পাসপোর্টে আবারও যুক্ত হতে যাচ্ছে ‘ইসরাইল ব্যতীত’ (Except Israel) শব্দবন্ধ। বর্তমান বিএনপি সরকার এ সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দেশের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতি, জনমত এবং ফিলিস্তিন ইস্যুর প্রতি সংহতি বিবেচনায় এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতোমধ্যে এ বিষয়ে সরকারের উচ্চপর্যায় থেকে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে এবং বাস্তবায়ন প্রক্রিয়ায় একাধিক বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে সাড়ে চার হাজার কোটি টাকা ব্যয়ে ই-পাসপোর্ট চালুর সময় পাসপোর্ট থেকে ‘ইসরাইল ব্যতীত’ শব্দবন্ধটি বাদ দেওয়া হয়েছিল। এরপর থেকেই এটি পুনর্বহালের জন্য বিভিন্ন মহল থেকে দাবি ওঠতে থাকে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ধাপে ধাপে নতুন মুদ্রিত সব ধরনের পাসপোর্টে এই শব্দবন্ধ যুক্ত করা হবে। তবে বর্তমানে ব্যবহৃত পাসপোর্টের ক্ষেত্রে তাৎক্ষণিক কোনো পরিবর্তন আসছে না। ‘ইসরাইল ব্যতীত’ শব্দবন্ধ ছাড়া যেসব পাসপোর্ট নাগরিকদের হাতে রয়েছে, সেগুলো মেয়াদ শেষে নবায়নের সময় নতুন সংস্করণের পাসপোর্টের মতোই দেওয়া হবে।

This post was viewed: 10

আরো পড়ুন