Ridge Bangla

অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ হাইকোর্টের

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের দাবিতে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২১ মে) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত ১৭ মে অন্তর্বর্তী সরকারের শাসনামলের কার্যক্রম তদন্তের আবেদন জানিয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী মহসিন রশীদ। তখন শুনানি শেষে আদেশের জন্য আদালত বৃহস্পতিবার দিন নির্ধারণ করেন।

রিটের পক্ষে শুনানিতে অংশ নেওয়া আইনজীবী এম কে রহমান ও মহসিন রশীদ দাবি করেন, গত ১৮ মাসে অর্থনীতি, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। তাদের মতে, ‘কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট’ অনুযায়ী তদন্ত কমিশন গঠন করা হলে পুরো বিষয়টি নিরপেক্ষভাবে পর্যালোচনা করা সম্ভব হতো।

This post was viewed: 12

আরো পড়ুন