ইসরাইলি হামলায় দক্ষিণ লেবাননে দুই বাংলাদেশির প্রাণহানির ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। আজ মঙ্গলবার (১২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, নিহত দুজন হলেন সাতক্ষীরা সদর উপজেলার শফিকুল ইসলাম এবং আশাশুনি উপজেলার মো. নাহিদুল ইসলাম নাহিদ।
লেবাননে বাংলাদেশ দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে মরদেহ দুটি দেশে পাঠানোর আনুষ্ঠানিকতা সম্পন্ন করছে। পাশাপাশি নিহতদের পরিবারের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
এ ঘটনায় বাংলাদেশ সরকার ওই অঞ্চলে চলমান সহিংসতায় বেসামরিক মানুষের প্রাণহানিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে সব পক্ষকে সংযম প্রদর্শন এবং আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।
This post was viewed: 9