Ridge Bangla

ঢাবিতে ইউজিসির কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা খাতের রূপান্তর ও টেকসই উন্নয়ন নিয়ে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ কর্মশালা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১২ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে আয়োজিত কর্মশালাটি শুরু হয়।

কর্মশালার শিরোনাম ছিল ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।

ইউজিসি সূত্র জানায়, কর্মশালায় উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণা সম্প্রসারণ, প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা এবং আন্তর্জাতিক মানদণ্ডে বিশ্ববিদ্যালয়গুলোর সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

মোট পাঁচটি টেকনিক্যাল অধিবেশন অনুষ্ঠিত হবে, যেখানে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা অংশ নেবেন। সমাপনী অধিবেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামসহ বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত থাকবেন।

This post was viewed: 7

আরো পড়ুন