আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে। বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি ঘোষিত এই স্কোয়াড থেকেই পরবর্তীতে ২৬ সদস্যের চূড়ান্ত দল নির্বাচন করা হবে।
প্রাথমিক দলে সবচেয়ে বড় চমক হিসেবে জায়গা পেয়েছেন রিভার প্লেটের তরুণ গোলরক্ষক সান্তিয়াগো বেলট্রান। এছাড়া বোকা জুনিয়র্সের লাউতারো দি ললো ও গেতাফের জাইদ রোমেরোও প্রথমবারের মতো আলোচনায় এসেছেন।
দলে ফিরেছেন আলেহান্দ্রো গারনাচো, মাতিয়াস সুলে ও ক্লদিও এচেভেরির মতো তরুণ ফুটবলাররা। তবে জায়গা হয়নি অভিজ্ঞ তারকা পাউলো দিবালার।
দলের নেতৃত্বে থাকছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। এছাড়া স্কোয়াডে রয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ, লাউতারো মার্তিনেজ, জুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারদের মতো তারকারা।
This post was viewed: 6