Ridge Bangla

চালককে হত্যা করে গাজীপুরে অটোরিকশা ছিনতাই

অটোরিকশা ছিনতাই করতে গাজীপুরে শুভ নামের এক তরুণকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার (১২ মে) সকালে গাছা থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

নিহত শুভ (১৬) নেত্রকোণার মদন উপজেলার গোবিন্দশ্রী এলাকার আমির মিয়ার ছেলে। তিনি গাজীপুরের গাছা এলাকায় অটোরিকশা চালাতেন।

পুলিশ জানায়, সোমবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের উজারপাড়া মহরের বাড়ি এলাকায় শুভকে হত্যার পর অটোরিকশা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে।

স্থানীয়রা মঙ্গলবার ভোরে ওই এলাকায় শুভর গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

গাছা থানার এসআই মো. মামুনুর রশিদ জানিয়েছেন, ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

This post was viewed: 8

আরো পড়ুন