Ridge Bangla

ডুয়েটে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আর্কিটেকচার প্রোগ্রামে ভর্তির আবেদন আজ মঙ্গলবার (১২ মে) থেকে শুরু হয়েছে। অনলাইনে আবেদন গ্রহণ চলবে ২২ জুন বিকেল ৩টা পর্যন্ত।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগ্রহী শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা বিকাশ, রকেট বা অগ্রণী ব্যাংকের মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করা যাবে।

ভর্তির বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর বা জিপিএ ৩.০০ থাকতে হবে। পাশাপাশি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, অ্যাগ্রিকালচার বা আর্কিটেকচারে গড়ে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর বা সিজিপিএ ৩.০০ থাকতে হবে।

শুধুমাত্র ২০২৪ ও পরবর্তী বছরে ডিপ্লোমা সম্পন্ন করা শিক্ষার্থীরা আবেদন ও ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। তবে সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের ক্ষেত্রে শর্ত শিথিলযোগ্য হবে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, মেকানিক্যাল, আইপিই ও এমএমই বিভাগের ক্ষেত্রে একটি আবেদনেই বিভাগ পছন্দের ক্রম উল্লেখ করতে হবে। একাধিক বিভাগে অংশ নিতে চাইলে আলাদা আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রসপেক্টাস বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট-এ পাওয়া যাবে।

This post was viewed: 7

আরো পড়ুন