Ridge Bangla

জরুরি সেবায় জ্বালানি রেশনিং প্রত্যাহার: প্রধানমন্ত্রী

পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর ওপর আরোপিত জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে দুই দিন আগেই এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে তিনি জানান।

রোববার (২৬ এপ্রিল) সংসদে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর এক পয়েন্ট অব অর্ডারের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য তুলে ধরেন। এর আগে কুমিল্লায় এক কাস্টমস কর্মকর্তা হত্যার ঘটনা এবং পুলিশের টহল কমে যাওয়ার বিষয়টি উত্থাপন করে জ্বালানি সংকট ও রেশনিংকে দায়ী করেন ওই সংসদ সদস্য।

প্রধানমন্ত্রী বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসসহ সব জরুরি সেবার ক্ষেত্রে জ্বালানি সরবরাহের ওপর যে সীমাবদ্ধতা ছিল, তা তুলে দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এ সিদ্ধান্তের ফলে টহল কার্যক্রম জোরদার হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে। পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বাহিনীগুলো আরও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করতে পারবে।

This post was viewed: 7

আরো পড়ুন