Ridge Bangla

ইরান–পাকিস্তান সম্পর্ক জোরদারে ঐক্যমত

ইরান ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করা এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় সহযোগিতা বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছে দুই দেশ। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ বিষয়ে ঐক্যমতে পৌঁছান উভয় পক্ষ।

শনিবার (২৫ এপ্রিল) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। প্রধানমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত এ বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার এবং সেনাপ্রধান আসিম মুনির উপস্থিত ছিলেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা, বাণিজ্য এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি চলমান সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, উভয় দেশ আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণে আগ্রহ প্রকাশ করেছে। ফিলিস্তিন ইস্যুতে পাকিস্তানের অবস্থানের প্রশংসা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

This post was viewed: 6

আরো পড়ুন