Ridge Bangla

ফেসবুকে ছড়িয়ে পড়েছে হাসান মাসুদের ছবি, যা বললেন এই অভিনেতা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ একসময় নিয়মিত অভিনয় করলেও বর্তমানে অভিনয় থেকে দূরে। তবে অভিনয়ের বাইরে বিভিন্ন ইস্যুতে মাঝেমধ্যে আলোচনায় থাকেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভুয়া ছবিকে কেন্দ্র করে বিব্রত পরিস্থিতিতে পড়েছেন এই অভিনেতা।

সম্প্রতি ফেসবুকে ভাইরাল হওয়া কয়েকটি ছবিতে দেখা যায়, হাসান মাসুদ হাতে একটি পোস্টার ধরে রয়েছেন। পোস্টারটিতে লেখা- ‘যদি ফ্যাসিস্ট দিয়ে ভালো কিছু হয়, তবে ফ্যাসিস্টই ভালো।’

প্রথম দেখায় ছবিগুলোকে কোনো প্রচারণা বা বিজ্ঞাপনের অংশ মনে হলেও, বাস্তবে অভিনেতার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই বলে তিনি জানিয়েছেন। হাসান মাসুদ বলেন, ‘এই ছবির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। বিষয়টি আমাকে খুবই বিব্রত করেছে।’

তিনি আরও বলেন, কে বা কারা এই ছবি ছড়িয়েছে, তা তার জানা নেই। তিনি বলেন, ‘এই ধরনের কাজ কারা করছে, বুঝতে পারছি না। ছবিগুলো কোনোভাবেই আমার নয়। ধারণা করছি, এগুলো এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। কেউ ইচ্ছাকৃতভাবে আমাকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। অনেকেই এই ছবি সত্যি বলে বিশ্বাস করবেন, ভাববেন আমি এর সঙ্গে জড়িত। কিন্তু সত্যিটা হলো এগুলো সম্পূর্ণ ভুয়া ছবি।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলো এআই দিয়ে তৈরি ভুয়া কনটেন্ট বলে শনাক্ত হয়েছে, যা অনলাইনে ব্যাপক আলোচনা তৈরি করেছে। এই ঘটনা ডিজিটাল নিরাপত্তা ও দায়িত্বশীল প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

This post was viewed: 18

আরো পড়ুন