Ridge Bangla

ফাঁস হওয়া ভিডিও নিয়ে মুখ খুললেন তানজিন তিশা, ‘ওটা আমি নই’

চলচ্চিত্র ‘সোলজার’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। বড় বাজেটের এই সিনেমাটি নিয়ে শুরু থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা ছিল, তবে সম্প্রতি ফাঁস হওয়া একটি শুটিং ক্লিপ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, শাকিব খান এক নারীর সঙ্গে নাচের স্টেপ অনুশীলন করছেন। দ্রুতই সেই ভিডিও ভাইরাল হয় এবং নেটিজেনদের অনেকে দাবি করেন, ওই নারী নাকি তানজিন তিশা। এমনকি কয়েকটি সংবাদমাধ্যমও বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে।

তবে এই গুঞ্জন সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন তিশা। সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি স্পষ্টভাবে বলেন, সোলজার সিনেমার কোনো ক্লিপ এখনো প্রকাশ হয়নি। ওই ভিডিওতে আমি ছিলাম না। আপনারা ভুল খবর ছড়িয়েছেন, ‘ইউ আর রং’। মিডিয়ার উচিত খবর প্রকাশের আগে যাচাই করা।

এ সময় তিনি আরও বলেন, আমি জানি, আমি একটি বড় প্রজেক্টে কাজ করছি। এখানে শুধু আমি নই, পুরো টিমই একসঙ্গে পরিশ্রম করছে। সিনেমা মানেই টিমওয়ার্ক, আর আমরা সবাই মিলে সেটাই করছি। সোলজার সিনেমাটির শুটিং ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ছবিটি পরিচালনা করছেন আশিকুর রহমান, যিনি পূর্বে একাধিক অ্যাকশনধর্মী ছবির মাধ্যমে আলোচিত হয়েছেন। প্রযোজনা সূত্রে জানা গেছে, সবকিছু পরিকল্পনামাফিক এগোলে আগামী ডিসেম্বরেই মুক্তি পাবে এই বহুল আলোচিত সিনেমা।

This post was viewed: 36

আরো পড়ুন