Skip to main content

Ridge Bangla

রোহিঙ্গাদের সহায়তা বাড়াতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান মার্কিন বিশেষ দূত সার্জিও গরের

রোহিঙ্গা শরণার্থীদের জন্য আন্তর্জাতিক সহায়তা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। শুক্রবার কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে দেওয়া এক বার্তায় তিনি এ আহ্বান জানান। সার্জিও গর বলেন, “আজ আমি রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের সঙ্গে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছি। এটি বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবির, যেখানে দশ লক্ষেরও বেশি […]

বিএনপি সরকারের মেয়াদেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন হবে, বললেন রাশেদ খাঁন

স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ এবং জুলাই গণহত্যার বিচার বিএনপি সরকারের মেয়াদেই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, জুলাই সনদ ও জুলাই গণহত্যার বিচার নিয়ে বিরোধী দলগুলো বিভ্রান্তি ছড়াচ্ছে। শুক্রবার ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার বাসুদেবপুর গ্রামে জুলাই শহীদ ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলামের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে […]

ইরানবিরোধী অভিযানে অগ্রগতির দাবি ট্রাম্পের, মার্কিন বাহিনীর সাফল্যের কথা তুলে ধরলেন

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান সফলভাবে এগিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, চলমান অভিযানে মার্কিন বাহিনী ধারাবাহিকভাবে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করছে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হোয়াইট হাউসবিষয়ক জ্যেষ্ঠ সংবাদদাতা জ্যাকি হেইনরিখের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, বর্তমান সংঘাতে মার্কিন সেনারা ইরানের বিরুদ্ধে অত্যন্ত জোরালো হামলা পরিচালনা করছে। […]

রাজধানীর সড়কের পরিচ্ছন্নতা পরিদর্শনে নিজেই গাড়ি চালালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন সড়কের পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছুটির দিনে তিনি নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরাঞ্চলের বিভিন্ন সড়কের পরিষ্কার-পরিচ্ছন্নতার অবস্থা পর্যবেক্ষণের জন্য প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে বের হন। সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে তার গাড়ি […]

থ্যালাসেমিয়া রোগীদের জন্য জাতীয় ডেটাবেজ গঠনের আহ্বান ডা. জুবাইদা রহমানের

দেশে থ্যালাসেমিয়া ও অন্যান্য জন্মগত বিরল রোগে আক্রান্ত ব্যক্তিদের তথ্য সংরক্ষণে দেশব্যাপী একটি ডেটাবেজ বা রেজিস্ট্রি গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। শুক্রবার, ৩১ জুলাই বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আয়োজিত ‘রক্তদাতা সম্মাননা ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রস্তাব দেন। বাংলাদেশ থ্যালাসেমিয়া […]