ধর্ষণের মামলা বাড়ার কারণ ব্যাখ্যা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে ধর্ষণের মামলা বেড়ে যাওয়ার পেছনে মামলা গ্রহণের প্রক্রিয়া সহজ হওয়াকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর বক্তব্য, আগে সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন ধরনের প্রভাবের কারণে ধর্ষণের শিকার ব্যক্তিরা থানায় মামলা করতে যেতেন না বা যেতে পারতেন না। বর্তমানে থানায় গেলে মামলা নেওয়া হচ্ছে, পাশাপাশি অনলাইনেও সাধারণ ডায়েরি ও এজাহার দাখিলের সুযোগ […]
জুনে মব সহিংসতায় নিহত ৩৩, আহত বেড়েছে ৭৭ শতাংশ: এমএসএফ

দেশে মব সহিংসতা ও গণপিটুনির ঘটনা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, জুন মাসে দেশের বিভিন্ন এলাকায় মব সহিংসতায় ৩৩ জন নিহত হয়েছেন। একই সময়ে গুরুতর আহত হয়েছেন ১২৬ জন, যা আগের মাসের তুলনায় প্রায় ৭৭ শতাংশ বেশি। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জুন মাসের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে মানবাধিকার […]
বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় হলো প্রায় ৫০ লাখ টাকা

২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস উপলক্ষে প্রতি বছর আয়োজিত নৈশভোজ এবার বাতিল করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ব্যয় সংকোচনের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সরকারের প্রায় ৫০ লাখ টাকা সাশ্রয় হয়েছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। তিনি বলেন, ব্যয় কমানোর বিষয়টি বিবেচনায় নিয়েই প্রধানমন্ত্রীর নির্দেশে এবার বাজেট-পরবর্তী […]
বাংলাদেশে ২৫ কোটি ডলার বিনিয়োগ করবে ভিওন, লক্ষ্য ১০০ কোটি ডলারের বিদেশি বিনিয়োগ

বাংলাদেশে আগামী কয়েক বছরে প্রাথমিকভাবে ২৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে বৈশ্বিক ডিজিটাল অপারেটর ও বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওন। একই সঙ্গে সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে দেশে মোট ১০০ কোটি মার্কিন ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যও নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি। এই বিনিয়োগের মূল গুরুত্ব থাকবে ডিজিটাল অবকাঠামো, আর্থিক অন্তর্ভুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উন্নত সংযোগ প্রযুক্তিতে। […]
সাইবার নিরাপত্তাই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার: তথ্যমন্ত্রী

আধুনিক সময়ে নিরাপত্তার ধারণায় বড় ধরনের পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তাঁর ভাষ্য, কোনো প্রতিষ্ঠানের সিন্দুক পাহারা দেওয়ার চেয়ে তথ্যপ্রযুক্তি ব্যবস্থাকে হ্যাকারদের আক্রমণ থেকে সুরক্ষিত রাখা এবং দীর্ঘ সীমান্ত রক্ষার তুলনায় সাইবার নিরাপত্তা নিশ্চিত করাই এখন অধিক গুরুত্বপূর্ণ। বুধবার খিলগাঁওয়ে আনসার ও ভিডিপি সদর দপ্তরে বাংলাদেশ আনসার ও গ্রাম […]
কর্ণফুলী নদীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণ, দগ্ধ ৬

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙর করা একটি ফিশিং ট্রলারের ইঞ্জিন কক্ষে বিস্ফোরণের ঘটনায় ৬ জন দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে। দগ্ধরা হলেন ক্যাডেট ইঞ্জিনিয়ার আশিকুজ্জামান তামিম, গ্রিজার রুবেল ও শাহ আলম, উইন্স অপারেটর নিজাম উদ্দিন, ডুবুরি রাসেল এবং নাবিক ছিদ্দিক আহমেদ। সবাইকে উদ্ধার করে […]
ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর রহমান গ্রেপ্তার

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা ও পরিচালক মাসুকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাজধানীর ধোলাইখাল এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে উপপরিদর্শক মাহফুজুর রহমানের নেতৃত্বে গুলশান থানার একটি দল গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে মাসুকুর রহমানকে গ্রেপ্তার করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, মাসুকুর রহমানের বিরুদ্ধে […]