বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে মেসি, পেছনে এমবাপ্পে-হালান্ড

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ৫ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তার পরেই সমান ৪ গোল করে অবস্থান করছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও নরওয়ের আরলিং হালান্ড। সোমবার রাত ১১টায় অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের ৩৮ মিনিটে দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেন মেসি। পরে অতিরিক্ত সময়ে […]
ইরাককে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্বে ফ্রান্স

বজ্রঝড়ের কারণে দীর্ঘ বিরতি ও অনিশ্চয়তার পরও জয়রথ থামেনি ফ্রান্সের। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইরাককে ৩-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করেছে দিদিয়ের দেশমের দল। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৩টায় ফিলাডেলফিয়ায় শুরু হয় ম্যাচটি। তবে তীব্র বজ্রঝড়ের কারণে দীর্ঘ সময় খেলা বন্ধ থাকে। দুই ঘণ্টার বেশি বিরতির পর আবার মাঠে গড়ানো […]
বিশ্বকাপে ১৬তম গোল করে ক্লোসার রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে

বজ্রঝড়ের কারণে ২ ঘণ্টার বেশি সময় খেলা বন্ধ থাকলেও কিলিয়ান এমবাপ্পের রেকর্ডযাত্রা থামেনি। মঙ্গলবার ফিলাডেলফিয়ায় ইরাকের বিপক্ষে বিশ্বকাপে নিজের ১৬তম গোল করে নতুন মাইলফলক স্পর্শ করেছেন ফরাসি অধিনায়ক। এই গোলের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার পাশে জায়গা করে নিয়েছেন এমবাপ্পে। দুজনের বিশ্বকাপ গোলসংখ্যা এখন সমান ১৬টি। বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা লিওনেল […]
মালয়েশিয়া সফর শেষে চীনের ডালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষ করে চীনের ডালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার স্থানীয় সময় রাত ১১টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট ডালিয়ান ঝুশুইজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান লিয়াওনিং প্রদেশের ভাইস গভর্নর এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। পরে মোটর শোভাযাত্রার […]
তিতাসের আওতাধীন এলাকায় ২৫ জুন পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে

আরএলএনজি সরবরাহ কমে যাওয়ার কারণে তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় আগামী ২৫ জুন পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আরএলএনজি সরবরাহ হ্রাস পাওয়ায় সোমবার রাত থেকে ২৫ জুন পর্যন্ত তিতাসের আওতাধীন এলাকায় সব ধরনের গ্রাহক পর্যায়ে গ্যাসের চাপ কম থাকবে। […]
চট্টগ্রাম সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় নাগরিক আটক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর সীমান্ত এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পুটন মোল্ল নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। সোমবার বিজিবির রামগড় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার আনুমানিক দুপুর দেড়টার দিকে রামগড় ব্যাটালিয়নের একটি টহল দল স্থানীয়দের সহযোগিতায় সীমান্তবর্তী […]