Skip to main content

Ridge Bangla

সাবেক সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী মারা গেছেন

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন। রোববার (২১ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার হোমনা পৌরসভার সাবেক মেয়র ও হোমনা উপজেলা আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সহ-সভাপতি নজরুল ইসলাম। […]

২৩ জুন ঘিরে ঢাকায় বিশেষ নিরাপত্তা, মাঠে থাকবে ১৮ হাজার পুলিশ

আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীর নিরাপত্তা জোরদারে বিশেষ ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো নগরজুড়ে নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। ডিএমপি সূত্র জানায়, বিশেষ এই দিনকে কেন্দ্র করে রাজধানীর ২০০টিরও বেশি গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের বিশেষ পিকেট ও চেকপোস্ট পরিচালনা করা হবে। […]

জুনের ২০ দিনে বিশেষ অভিযানে ঢাকায় গ্রেপ্তার ১ হাজার ৫৩৭ জন

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে জুন মাসের প্রথম ২০ দিনে বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৫৩৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ জুন থেকে ২০ জুন পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত এসব অভিযানে চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, সন্ত্রাস ও মাদকসহ বিভিন্ন […]

কুড়িগ্রামে ৩৫ স্থানে নদীভাঙন, ৭২ ঘণ্টার মধ্যে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা

কুড়িগ্রামে দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টায় নদ-নদীর পানি আরও বাড়তে পারে। এতে জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে বর্তমানে জেলার সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে পানি বাড়ার সঙ্গে সঙ্গে জেলার অন্তত ৩৫টি স্থানে নদীভাঙন শুরু হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে […]

হজে ৫৪ বাংলাদেশির মৃত্যু, দেশে ফিরেছেন ৬৩ হাজার ৪৪০ জন হাজি

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৬৩ হাজারের বেশি বাংলাদেশি হাজি। এখন পর্যন্ত মোট ১৬৪টি ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন তারা। অন্যদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে ৫৪ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ […]

শিশু তাবাচ্ছুম ধর্ষণ-হত্যায় আসামি আবু তাহেরের মৃত্যুদণ্ড

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় চার বছরের শিশু তাবাচ্ছুমকে ধর্ষণের পর হত্যার মামলায় একমাত্র আসামি আবু তাহেরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। সোমবার ২২ জুন ঝিনাইদহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন। ঘটনার চার মাসের মধ্যে সরকারের বিশেষ নির্দেশনায় মামলাটির দ্রুত নিষ্পত্তিতে সন্তোষ প্রকাশ করেছেন শিশুটির […]

স্কুলছাত্রকে হত্যার পর মরদেহ গুমের চেষ্টার অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

নরসিংদীর রায়পুরায় ওয়ালিদ হাসান (১৮) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধারের ঘটনায় তার কথিত প্রেমিকাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। প্রেমিকার পরিবারের বিরুদ্ধে তাকে হত্যার পর কাপড়ে মুড়িয়ে মরদেহ গুমের চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার (২০ জুন) রাত ১১টার দিকে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর এলাকায় প্রেমিকার বাড়ি থেকে ওয়ালিদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওয়ালিদ হাসান রায়পুরা […]

সৌদি আরবে শুটিংয়ের সময় ইসলাম গ্রহণ করলেন অভিনেতা জানকার্লো এস্পোসিতো

জনপ্রিয় টেলিভিশন সিরিজ ব্রেকিং ব্যাডে গাস ফ্রিং চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া মার্কিন অভিনেতা জানকার্লো এস্পোসিতো ইসলাম গ্রহণ করেছেন বলে জানিয়েছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম। সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আল-শেখ সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি প্রজেক্টের কাজে সৌদি আরবে অবস্থান করার সময় ইসলাম গ্রহণ করেন এস্পোসিতো। তুর্কি আল-শেখের তথ্য […]

ঘরোয়া আয়োজনে গৌরি স্প্র্যাটকে বিয়ে করছেন আমির খান

বলিউড অভিনেতা আমির খান আবারও বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। আগামী ৫ জুলাই গৌরি স্প্র্যাটের সঙ্গে বিয়ে করবেন তিনি। সম্প্রতি নিজের বিয়ের আয়োজন নিয়ে কথা বলেছেন এই অভিনেতা। আমির খান জানিয়েছেন, বিয়ের অনুষ্ঠান হবে খুবই সাধারণ ও ব্যক্তিগত পরিসরে। বড় কোনো আয়োজনের পরিকল্পনা নেই। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুর উপস্থিতিতেই সম্পন্ন হবে বিয়ে। তিনি বলেন, […]

মালয়েশিয়ায় তারেক রহমানকে অভ্যর্থনা জানালেন আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়ায় সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সোমবার (২২ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় শাংগ্রি লা হোটেল থেকে মোটর শোভাযাত্রাসহ তারেক রহমান ও জুবাইদা রহমান পুত্রজায়ায় অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয় পেরদানা পুত্রা ভবনে পৌঁছান। সেখানে তাদের স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার সহধর্মিণী দাতুক সেরি ড. ওয়ান আজিজাহ […]

জরিপে ৯২.১ শতাংশ ইসরায়েলির মত, সংঘাতে সুবিধাজনক অবস্থানে ইরান

ইরান সংঘাতের পরবর্তী পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সমঝোতা নিয়ে ইসরায়েলিদের মধ্যে নেতিবাচক মনোভাব দেখা গেছে। সাম্প্রতিক এক জরিপে অংশ নেওয়া বেশিরভাগ ইসরায়েলি মনে করছেন, এই সংঘাতের কৌশলগত সুবিধা পেয়েছে ইরান। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, হিব্রু বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আগাম ইনস্টিটিউট পরিচালিত জরিপে ৯২.১ শতাংশ উত্তরদাতা মত দিয়েছেন, যুদ্ধ ও পরবর্তী চুক্তির পর ইরান তুলনামূলক […]

স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৪৩২ টাকা বাড়িয়ে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার (২২ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি। নতুন এই দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, […]

২১ বছরে নোবিপ্রবি, কেক কেটে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ২১ বছরে পদার্পণ করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। বিশ্ববিদ্যালয়ের ২০তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে কেক কাটা, পায়রা উড়ানো ও বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে আয়োজনের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (২২ জুন) সকালে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. শাহজাহান, বাংলাদেশ […]

মুক্তবাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে একমত বাংলাদেশ ও মালয়েশিয়া

বাংলাদেশ ও মালয়েশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দুই দেশের বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাস, অভিন্ন মূল্যবোধ এবং জনগণের দৃঢ় সম্পর্কের ভিত্তিতে গড়ে উঠেছে। একই সঙ্গে দুই দেশ মুক্তবাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত হয়েছে। সোমবার (২২ জুন) মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব […]

৯২ বছরের অপেক্ষা শেষে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিশর

১৯৩৪ সালে প্রথমবার বিশ্বকাপে খেলেছিল মিশর। এরপর বৈশ্বিক এই টুর্নামেন্টে আরও কয়েকবার অংশ নিলেও জয়ের দেখা পায়নি উত্তর আফ্রিকার দেশটি। অবশেষে ৯২ বছরের অপেক্ষার অবসান ঘটাল মোহাম্মদ সালাহদের দল। নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে মিশর। সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় সকালে ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ভালো […]

অজু করার সময় বজ্রাঘাতে মাদরাসার ৩ শিক্ষার্থীর মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে মাদরাসায় অজু করার সময় বজ্রাঘাতে ৩ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক শিক্ষার্থী আহত হয়েছে। রোববার (২১ জুন) সন্ধ্যায় উপজেলার গোতাশিয়া ইউনিয়নের পাঁচকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো কিশোরগঞ্জের হোসেনপুর এলাকার বাদলের ছেলে জহিরুল ইসলাম, দেলোয়ার হোসেনের ছেলে আবু রায়হান এবং একই এলাকার বাসিন্দা আবু জাফর। তাদের সবার বয়স ১৩ থেকে […]

একান্ত বৈঠকের পর দ্বিপাক্ষিক আলোচনায় তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এরপর দুই সরকারপ্রধানের নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়। সোমবার (২২ জুন) শুরু হওয়া এই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। এর আগে পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে বসেন […]

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল কাতার, আহত অর্ধশতাধিক

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে রাজধানী দোহাসহ বিভিন্ন এলাকায় তীব্র শব্দ অনুভূত হয় এবং ঘরবাড়ির দরজা-জানালা কেঁপে ওঠে। এ ঘটনায় এখন পর্যন্ত ৫৪ জন আহত হয়েছেন এবং ১৮ জন নিখোঁজ রয়েছেন। রোববার (২১ জুন) স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে বলে জানিয়েছে গালফ নিউজ ও সিনহুয়া। হঠাৎ বিকট শব্দে […]