ঈদের ছুটি শেষে সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল আজহার টানা ছুটি শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১ জুন) সকাল ১০টার দিকে তিনি বাংলাদেশ সচিবালয়ে প্রবেশ করেন এবং দিনের নির্ধারিত সরকারি কর্মসূচিতে অংশ নেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সচিবালয়ে পৌঁছানোর পর সকাল সাড়ে ১০টার দিকে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ […]
প্রেমের টানে বাংলাদেশে চীনা শিক্ষক

সামাজিক মাধ্যমে গড়ে ওঠা প্রেমের সম্পর্ককে পরিণতি দিতে চীন থেকে বাংলাদেশে এসেছেন ওয়াং ইউলাই (৩২) নামে এক যুবক। চীনের রাঙ্গগুই প্রদেশের এই স্কুলশিক্ষক টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আনিকা আক্তারকে (২০) বিয়ে করার উদ্দেশ্যে এক মাসের ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে এসেছেন। শনিবার (৩০ মে) তিনি মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা পূর্বপাড়ায় আনিকার বাড়িতে পৌঁছান। তার আগমনের খবর ছড়িয়ে […]
রামিসা হত্যা মামলায় অভিযোগ গঠন শুনানি আজ

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা বহুল আলোচিত মামলায় আজ অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মামলার দুই আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে শুনানি হবে। আদালত সূত্রে জানা গেছে, শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত গত ২৪ মে […]
ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শেষে আজ সোমবার (১ জুন) থেকে স্বাভাবিক কর্মচাঞ্চল্যে ফিরছে দেশ। দীর্ঘ অবকাশের পর সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান এবং পুঁজিবাজারে নিয়মিত কার্যক্রম শুরু হচ্ছে। এ বছর ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদুল আজহার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। সাপ্তাহিক বন্ধের সঙ্গে মিলিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা […]
নেত্রকোণায় বাসচাপায় মা ও দুই মেয়েসহ তিনজন নিহত

নেত্রকোণার সদর উপজেলার চল্লিশা বাইপাস এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেলে মা ও তার দুই মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার রৌহা ইউনিয়নের আমলি কেশবপুর গ্রামের বাসিন্দা নূরজাহান বেগম (৪০), তার বড় মেয়ে স্মৃতি […]
ভারতের কাছে ৩-০ গোলে হেরে রানার্সআপ বাংলাদেশ

সাফ নারী চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে স্বাগতিক ভারতের কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত ভারতের আক্রমণাত্মক ফুটবলের সামনে টিকতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে গোলের সামনে আনিকা রানিয়া সিদ্দিকী সুযোগটি কাজে লাগাতে ব্যর্থ […]
সুয়ারেজকে ছাড়াই উরুগুয়ের বিশ্বকাপ দল ঘোষণা

২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন উরুগুয়ের প্রধান কোচ মার্সেলো বিয়েলসা। ঘোষিত দলে জায়গা পেয়েছেন ফেদেরিকো ভালভার্দে, রোনাল্ড আরাউহো, হোসে মারিয়া হিমিনেজ, রদ্রিগো বেনতাঙ্কুর, মানুয়েল উগার্তে ও দারউইন নুনিয়েজের মতো তারকা ফুটবলাররা। তবে আলোচিত বিষয় হয়ে উঠেছে কিংবদন্তি স্ট্রাইকার লুইস সুয়ারেজের অনুপস্থিতি। সম্প্রতি জাতীয় দলে ফেরার আগ্রহ প্রকাশ করেছিলেন ৩৯ […]