Skip to main content

Ridge Bangla

ফরিদপুরে মা-মেয়েসহ তিনজনকে কুপিয়ে হত্যা

ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামে কোদাল দিয়ে কুপিয়ে মা-মেয়েসহ তিনজনকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। সোমবার রাত ৯টার দিকে একটি বাড়ির উঠানে এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত আকাশ মোল্লা হঠাৎ করে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তার দাদি আমেনা বেগম (৭৫), […]

জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ

দেশের জাতীয় গ্রিডে ভারতের আদানি পাওয়ার প্ল্যান্টের ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হয়েছে। এতে সারাদেশে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি উন্নত হবে এবং লোডশেডিং কমে আসবে বলে আশা করছে বিদ্যুৎ বিভাগ। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে আদানি কেন্দ্রের দ্বিতীয় ইউনিটটি জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় শুরু করে। বর্তমানে এই ইউনিট থেকে […]

আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ফের ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি আলোচনার দ্বিতীয় দফা ভেস্তে যাওয়াকে এই বৃদ্ধির প্রধান কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। রোববার বৈশ্বিক তেলের মূল্য নির্ধারণের অন্যতম মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ২ শতাংশেরও বেশি বেড়ে যায়। বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় প্রতি ব্যারেলের দাম দাঁড়ায় ১০৭ দশমিক ৩৫ […]

পারমাণবিক যুগে বাংলাদেশের যাত্রা, আজ রূপপুরে জ্বালানি লোডিং শুরু

দীর্ঘ এক দশকের প্রস্তুতি ও অবকাঠামো নির্মাণ শেষে অবশেষে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের যুগে প্রবেশ করছে বাংলাদেশ। আজ বিকেলে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ইউরেনিয়াম জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এর আগে গত ১৬ এপ্রিল চুল্লিতে জ্বালানি প্রবেশের জন্য প্রয়োজনীয় কমিশনিং লাইসেন্স পায় কর্তৃপক্ষ। সব ধরনের কারিগরি ও নিরাপত্তা শর্ত পূরণের পর আজ আনুষ্ঠানিকভাবে […]

শিক্ষার্থীদের মাঝে কেন বাড়ছে আত্মহত্যার প্রবণতা?

বাংলাদেশসহ বিশ্বজুড়ে শিক্ষার্থীদের মাঝে আত্মহত্যার প্রবণতা এখন এক গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। যে বয়সে পড়াশোনা, খেলাধুলাসহ বিভিন্ন সৃষ্টিশীল কাজে মেতে থাকার কথা, সেই বয়সেই তরুণরা বেছে নিচ্ছে আত্মহননের পথ। সাম্প্রতিক গবেষণা ও পরিসংখ্যান বলছে, এটি আর এখন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং আমাদের ক্রমবর্ধমান সামাজিক, পারিবারিক ও মানসিক সংকটের এক ভয়ংকর প্রতিচ্ছবি। বাংলাদেশের তরুণ-তরুণী […]

জেল খাটার ‘অভিজ্ঞতা’ নিতে ১১ বছরের শিশুকে হত্যা; গ্রেপ্তার ৬ জন

জেলখানায় থাকার ‘অভিজ্ঞতা’ নিতে নারায়ণগঞ্জের ফতুল্লায় ১১ বছর বয়সী এক শিশুকে হত্যার ভয়াবহ ঘটনা ঘটেছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি। নিহত হোসাইন তার বাবার সঙ্গে শহরে ফুল বিক্রি করত। গত ১৮ এপ্রিল থেকে সে নিখোঁজ থাকার পর ২৩ এপ্রিল […]

দুপুরের মধ্যে তিনটি অঞ্চলে ঘণ্টায় ৮০ কি.মি. বেগে ঝড়ের আশঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে আজ দুপুরের মধ্যে দমকা হাওয়া ও ঝড়ো বৃষ্টির আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক সতর্কবার্তায় এ তথ্য জানানো […]