Skip to main content

Ridge Bangla

জ্বালানি মূল্যবৃদ্ধির প্রভাবে নৌভাড়া বাড়ানোর প্রস্তাব, ৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধির দাবি

জ্বালানি তেলের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে দেশের অভ্যন্তরীণ নৌপথে যাত্রীভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে লঞ্চ মালিকদের সংগঠন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা সর্বোচ্চ ৪২ শতাংশ পর্যন্ত ভাড়া বৃদ্ধির সুপারিশ করেছে। রোববার (১৯ এপ্রিল) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবর পাঠানো এক চিঠিতে এ প্রস্তাব জানানো হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি বদিউজ্জামান বাদল স্বাক্ষরিত ওই চিঠিতে বলা […]

জ্বালানি তেলের দাম বৃদ্ধি, বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত আজ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব মোকাবিলায় বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ সোমবার (২০ এপ্রিল) জানা যেতে পারে। এ বিষয়ে রোববার (১৯ এপ্রিল) রাতে রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে মালিক ও সংশ্লিষ্ট পক্ষগুলোর বৈঠক অনুষ্ঠিত হয়। বিআরটিএ সূত্রে জানা গেছে, রাত ৮টা থেকে শুরু হয়ে বৈঠক চলে রাত ১০টা পর্যন্ত। […]

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী, শান্তি আলোচনা অনিশ্চিত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তা দেখা দিয়েছে। যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে বাকি মাত্র একদিন থাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অঙ্গনে। একই সঙ্গে দুই দেশের দ্বিতীয় দফা শান্তি আলোচনাও অনিশ্চিত হয়ে পড়েছে। পরিস্থিতির অবনতি ঘটে যুক্তরাষ্ট্রের একটি ইরানি কার্গো জাহাজ জব্দের ঘটনার পর। ওয়াশিংটনের দাবি, জাহাজটি নৌ অবরোধ ভাঙার […]

বগুড়ায় পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দীর্ঘদিন পর নিজ জেলা বগুড়ায় সফরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টা ৫৮ মিনিটে তিনি বগুড়া সার্কিট হাউসে পৌঁছান। তার আগমনে পুরো শহরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয় এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ প্রস্তুতি। প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িবহর সার্কিট হাউসে পৌঁছালে বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান ফুল […]

বগুড়ায় ‘ই-বেইল বন্ড’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিচার বিভাগের ডিজিটাল রূপান্তরের নতুন দিগন্ত উন্মোচনে বগুড়ায় ‘ই-বেইল বন্ড’ কার্যক্রম উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) একদিনের সফরে তিনি সড়কপথে বগুড়ায় পৌঁছাবেন। তার এ সফরকে কেন্দ্র করে উত্তরাঞ্চলজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সফরসূচি অনুযায়ী, সকালে বগুড়া সার্কিট হাউজে স্বল্প বিরতির পর প্রধানমন্ত্রী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে যাবেন। সেখানে তিনি […]

দুই দশক পর বগুড়ায় প্রধানমন্ত্রীর সফর, উৎসবমুখর প্রস্তুতি

দীর্ঘ প্রায় দুই দশক পর নিজ পৈতৃক ভিটা পরিদর্শনে আজ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে বগুড়া জেলায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। শহরজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি, চলছে সড়ক সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ। সরেজমিনে দেখা গেছে, শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও সংযোগ পথগুলো সংস্কার করা হয়েছে। বনানী এলাকা থেকে সাতমাথা পর্যন্ত সড়কে রং […]

এক মাসে আবারও এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ১৯৪০ টাকা

ভোক্তা পর্যায়ে পুনরায় বৃদ্ধি পেয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। নতুন নির্ধারণ অনুযায়ী, ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৭২৮ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা করা হয়েছে, যা রোববার সন্ধ্যা থেকেই কার্যকর হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। একই সঙ্গে অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। ভোক্তা পর্যায়ে প্রতি লিটার […]