Ridge Bangla

চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির বিশ্বকাপ মিসে ‘হ্যাটট্রিক’

একসময় ব্রাজিলের পর দ্বিতীয় সর্বোচ্চ বিশ্বকাপ শিরোপার অধিকারী ছিল ইতালি। এখনো অবস্থান রয়েছে সেখানেই, তবে পরে এসে সেখানে যোগ দিয়েছে জার্মানি। কিন্তু ইতালির এই অবস্থা যেন পাল্টানোর কোনো লক্ষণ নেই। কারণ ২০১৮ ও ২০২২-এর পর এবার ২০২৬-এ উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপেও অংশগ্রহণের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। ৩১ মার্চ […]

খালেদা জিয়ার বাড়ি থেকে উচ্ছেদের মাস্টারমাইন্ড ছিলেন সাবেক সেনাপ্রধান মুবিন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ২০১০ সালে ঢাকা সেনানিবাসের মইনুল রোডের বাসভবন থেকে উচ্ছেদে জড়িত থাকার অভিযোগে আলোচিত সাবেক প্রধান জেনারেল (অব.) মোহাম্মদ আব্দুল মুবিন বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার হওয়া প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) বরখাস্ত কর্মকর্তা লে. কর্নেল আফজাল নাছেরকে ঘিরে এ বিষয়টি নতুন […]

ইরাকে মার্কিন সাংবাদিককে অপহরণ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যেই ইরাকে অপহরণের শিকার হয়েছেন মার্কিন সাংবাদিক শেলি কেটিলসন। গত মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যা নাগাদ রাজধানী বাগদাদের এক হোটেলের কাছ থেকে তাকে অপহরণ করা হয়। তাকে অপহরণের ঘটনায় ইরাকি কর্তৃপক্ষ অভিযান চালিয়ে এক সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। এদিকে মার্কিন কর্মকর্তারা বলছেন, আটক হওয়া ব্যক্তির সঙ্গে ইরান-সমর্থিত কোনো গোষ্ঠীর সম্পর্ক থাকতে পারে। […]

কমলগঞ্জে বসতবাড়ি থেকে ৪০ কেজি ওজনের অজগর উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় একটি বসতবাড়ি থেকে প্রায় ৪০ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর রাতেই সাপটিকে প্রাকৃতিক আবাসে ফিরিয়ে দেওয়া হয়। মঙ্গলবার (৩১ মার্চ) রাত প্রায় ৯টার দিকে কমলগঞ্জ সদর ইউনিয়নের হীড বাংলাদেশ প্রকল্পসংলগ্ন মিজান মিয়ার বাড়ি থেকে অজগরটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে খবর পেয়ে উদ্ধারকাজে নামে সংশ্লিষ্ট রেসকিউ টিম। […]

আরাল সাগর: হারিয়ে যাওয়া নীল জলরাশির ইতিহাস

মহাদেশের মানচিত্রে একসময় অপার নীলিমা নিয়ে জ্বলজ্বল করত আরাল সাগর। কাজাখস্তান ও উজবেকিস্তানের সীমান্তজুড়ে বিস্তৃত এই জলাধার ছিল বিশ্বের চতুর্থ বৃহত্তম হ্রদ। স্থানীয় ভাষায় যার অর্থ ‘দ্বীপের সাগর’, কারণ অসংখ্য দ্বীপকে বুকে ধারণ করেছিল এটি। কিন্তু সময়ের নির্মমতায় আজ এই সাগর পরিণত হয়েছে বিশ্বের অন্যতম ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের প্রতীকে। ষাটের দশক পর্যন্ত আরাল সাগর ছিল […]

গিজার পিরামিড: ৪৫০০ বছরের অমীমাংসিত রহস্য

মরুভূমির মাঝে দাঁড়িয়ে থাকা বিশাল পাথরের স্থাপত্য গিজার পিরামিড। মিশরের রাজধানী কায়রোর উপকণ্ঠে অবস্থিত গিজার পিরামিড আজও মানব সভ্যতার বিস্ময়ের প্রতীক। হাজার হাজার বছর পেরিয়ে গেলেও এই স্থাপত্যের রহস্য এখনো পুরোপুরি উন্মোচিত হয়নি। বরং সময়ের সঙ্গে সঙ্গে প্রশ্ন আরও গভীর হয়েছে। এগুলো কি কেবলই সমাধি, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো উদ্দেশ্য? প্রায় […]

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ৭ এপ্রিল ফুয়েল লোডিং স্থগিত

নিবন্ধন জটিলতার কারণে নির্ধারিত ৭ এপ্রিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল লোডিং হচ্ছে না বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন। মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাতে তিনি এ তথ্য নিশ্চিত করেন। এর আগে ১৪ মার্চ অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ঘোষণা দিয়েছিলেন, ৭ এপ্রিল থেকে রূপপুর প্রকল্পে জ্বালানি লোডিং শুরু হবে। তিনি একে […]

ফেসবুক লাইভে বিষপান: ঝালকাঠিতে বাবা ও দুই সন্তানের অবস্থা আশঙ্কাজনক

ঝালকাঠি শহরের সুতালড়ি এলাকায় ফেসবুক লাইভে এসে নিজের দুই সন্তানসহ বিষপান করেছেন এক ব্যক্তি। গত মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মেহেদী হাসান সানি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাইভটি নজরে আসার পর আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনকেই উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। […]