Ridge Bangla

হরমুজ প্রণালী বন্ধ: মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রভাব বিশ্ব জ্বালানি বাজারে

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটের সাম্প্রতিক সংঘাতের পর মধ্যপ্রাচ্যে জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা সৃষ্টি হয়েছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হরমুজ প্রণালী বন্ধ করার ঘোষণা দেওয়ার পরই ইউরোপীয় বাজারে প্রাকৃতিক গ্যাসের দাম হুহু করে বৃদ্ধি পায়। লন্ডন আইসিইর তথ্য অনুযায়ী, ২০২৩ সালের জানুয়ারির পর প্রথমবারের মতো ইউরোপের এক্সচেঞ্জে গ্যাসের দাম প্রতি ১ হাজার ঘনমিটারে ৭০০ ডলার […]

সৌদিতেই অবস্থান করছেন রোনালদো, ক্লাবের অনুশীলনেও যোগ দিয়েছেন

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নিহত হওয়ার ঘটনায় মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। মঙ্গলবার একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে খবর প্রকাশিত হয় যে, সৌদি আরবে চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে ৪১ বছর বয়সী এই ফুটবলারের ব্যক্তিগত উড়োজাহাজে করে সোমবার রাতে তার প্রেমিকা ও […]

আইনি জটিলতা ও অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা

আইনি জটিলতা ও অনিশ্চয়তা কাটিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা। পূর্ণাঙ্গ ৪০০ নম্বরের সিলেবাসে আগামী এপ্রিল মাসের মাঝামাঝি (১৫-১৮ এপ্রিল) এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবারই প্রথম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি ও কিন্ডারগার্টেন শিক্ষার্থীরাও একই প্রশ্নপত্রে পরীক্ষায় অংশ নেবে। তবে ফল প্রকাশ ও বৃত্তি বণ্টনের ক্ষেত্রে নির্ধারিত কোটা ও […]

আমেরিকায় অনুষ্ঠিতব্য ২০২৬ সালের বিশ্বকাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করতে চলেছে ইরান

২০২৬ সালের আসন্ন ফুটবল বিশ্বকাপে না খেলার সম্ভাবনা আছে এশিয়ার দেশ ইরানের। সম্প্রতি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি আমেরিকা ও ইসরাইলের হামলায় নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে তুমুল উত্তেজনা। যার রেশ পড়েছে আসন্ন ফুটবল বিশ্বকাপেও। কারণ ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে আমেরিকা মহাদেশের তিন দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। সেখানে […]

ঢাকা-দিল্লি সম্পর্ক আরও জোরদারে আশাবাদ দুই দেশের

বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে দুই দেশ। পারস্পরিক সহযোগিতা ও আস্থার ভিত্তিতে ভবিষ্যতে সম্পর্ক আরও গভীর হবে বলেও মত প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার এক সৌজন্য সাক্ষাতে এ আশাবাদ ব্যক্ত […]

চুরি করতে গিয়ে গণপিটুনির শিকার হয়ে দুজনের প্রাণহানি

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় চুরি করতে গিয়ে ধরা পড়ে গণপিটুনির শিকার হয়ে সাগর (৩২) ও সানারুল (৩৪) নামে গোয়ালী মান্দ্রা বেদে সম্প্রদায়ের দুই ব্যক্তি প্রাণ হারিয়েছেন। বুধবার (৪ মার্চ) বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ মার্চ) রাতের দিকে উপজেলার সাতঘড়িয়া এলাকায় একটি ক্লিনিকে চুরির চেষ্টা চলাকালে […]

ঈদে টানা ৭ দিনের ছুটি: ১৮ মার্চ সরকারি ছুটি ঘোষণা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। পূর্বঘোষিত ছুটির সঙ্গে অতিরিক্ত হিসেবে আগামী ১৮ মার্চও সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে সরকারি চাকরিজীবীরা এবার ঈদে টানা সাত দিনের ছুটি ভোগ করতে পারবেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করা হলে তা অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন […]

সেক্রেড গেমস অভিনেত্রী রাজশ্রী দেশপাণ্ডে স্তন ক্যানসারে আক্রান্ত

বলিউড অভিনেত্রী রাজশ্রী দেশপাণ্ডে, যিনি ‘মন্টো’, ‘ব্ল্যাক ওয়ারেন্ট’ ও ‘সেক্রেড গেমস’-এ অভিনয়ের মাধ্যমে পরিচিতি পেয়েছেন, সম্প্রতি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছেন। রুটিন চেকআপের সময় তার গ্রেড–১ ইনফিলট্রেটিং ডাক্টাল কার্সিনোমা ধরা পড়ে এবং ইতোমধ্যে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ইনস্টাগ্রামে নিজেই বিষয়টি জানিয়ে রাজশ্রী বলেন, শুরুতে তিনি ভয় পেলেও পরে সাহস করে বাবা–মাকে বিষয়টি জানান। সৌভাগ্যবশত ক্যানসারটি খুব […]

ইসরায়েলি দূতাবাসে হামলার হুঁশিয়ারি ইরানের

লেবাননে ইরানি দূতাবাসে হামলার কোনো প্রয়াস হলে বিশ্বজুড়ে ইসরায়েলের সব দূতাবাসকে লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। বুধবার (৪ ফেব্রুয়ারি) ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি বৈরুতে এক সংবাদ সম্মেলনে এই হুমকি দেন। তিনি বলেন, ‘ইসরায়েল বারবার আন্তর্জাতিক সীমানা ও রীতিনীতির তোয়াক্কা না করে অপরাধ করেছে। […]

সিরাজগঞ্জে গৃহবধূ ধর্ষণ: ধর্ষক গ্রেপ্তার

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় করতোয়া নদী থেকে পানি আনতে যাওয়া এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন। ঘটনার পর ধর্ষক এশার আলী (৪০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও সমালোচনা দেখা দিয়েছে। শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন, বুধবার সকালে উপজেলার শ্রীফলতলা গ্রামের ওই গৃহবধূ নদী থেকে কলসি ভরে পানি আনছিলেন। এই সুযোগে একই […]

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি দেখল ক্রিকেট বিশ্ব

মাত্র ৩৩ বলে সেঞ্চুরি, তাও আবার বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচ সেমিফাইনালে। এমনই এক ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ডের তারকা ওপেনার ফিন অ্যালেন করলেন অনন্য এক রেকর্ড। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইলকে ছাড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অনন্য এই রেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের তারকা অ্যালেন। ১০টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ১০০ রান করে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম […]

ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিন আজ

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে বাংলাদেশ রেলওয়ে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার (৫ মার্চ) তৃতীয় দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি চলছে। আজ বিক্রি করা হচ্ছে আগামী ১৫ মার্চের ট্রেনযাত্রার টিকিট। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এবারও শতভাগ অনলাইনে অগ্রিম টিকিট বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। যাত্রীদের ভোগান্তি কমানো […]

কুর্দিদের দিয়ে ইরানে স্থল অভিযানের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ইরানে সামরিক অভিযানে দ্রুত সাফল্য না পাওয়ায় নতুন কৌশল নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির পরিকল্পনা অনুযায়ী, ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে সক্রিয় কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোকে ব্যবহার করে স্থল অভিযান পরিচালনার চিন্তা করছে ওয়াশিংটন। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ ইতিমধ্যে ইরানের বিদ্রোহী কুর্দি সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ জোরদার করেছে। সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইরানের পশ্চিমাঞ্চলে […]

যুদ্ধবিধ্বস্ত দেশের জন্য মন কাঁদছে নারী এশিয়ান কাপ খেলতে আসা ইরানি ফুটবলারদের

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় পুরো মধ্যপ্রাচ্যজুড়ে ভয়াবহ সংঘাত শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরান যেমন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, পাশাপাশি দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ এ পর্যন্ত এক হাজার ইরানি নিহত হয়েছেন। এদিকে অস্ট্রেলিয়ার সিডনিতে শুরু হয়েছে নারী এশিয়ান কাপ ২০২৬। উক্ত টুর্নামেন্ট খেলতে প্রায় ১৩ হাজার কিলোমিটার দূরে কুইনসল্যান্ডে অবস্থান করছেন ইরানের নারী […]

ইফতারে বানিয়ে ফেলুন সুস্বাদু ফ্রুট কাস্টার্ড

রোজায় সারাদিন না খেয়ে থাকার কারণে শরীর সহজেই পানিশূন্য হয়ে যেতে পারে। তাই ইফতারে পানি-সমৃদ্ধ খাবার, ফলমূল ও ঠান্ডা শরবত রাখা ভালো। এ ক্ষেত্রে ফ্রুট কাস্টার্ড একটি চমৎকার খাবার। এটি যেমন সুস্বাদু, তেমনি এতে থাকা বিভিন্ন ফলের কারণে স্বাস্থ্যকরও। তাই সহজেই ঘরে বসে ফ্রুট কাস্টার্ড তৈরি করে ইফতারের তালিকায় রাখা যেতে পারে। উপকরণ: দুধ ১ […]

উপসাগরীয় অঞ্চলে শাহেদ–১৩৬ ড্রোনের তাণ্ডব

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ব্যবহৃত ইরানের তৈরি শাহেদ–১৩৬ ড্রোন এখন মধ্যপ্রাচ্যেও আঘাত হানছে। প্রায় ৫০ হাজার ডলার মূল্যের এই ‘লোইটারিং মিউনিশন’ ড্রোনগুলো ইঞ্জিনের কর্কশ শব্দের জন্য সহজেই চেনা যায়। গত ৪৮ ঘণ্টায় বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতসহ পারস্য উপসাগরীয় অঞ্চলে কয়েকশ ড্রোন হামলার খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্রদের ওপর চাপ সৃষ্টি ও ভয় দেখাতে […]

রাজতন্ত্রের পতন থেকে ইসলামি প্রজাতন্ত্রের রূপকার: আয়াতুল্লাহ আলী খামেনির ঘটনাবহুল জীবন

​মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে এক প্রলয়ংকরী ভূমিকম্পের সৃষ্টি করে চিরবিদায় নিলেন আধুনিক ইরানের সবচেয়ে প্রভাবশালী এবং দীর্ঘস্থায়ী শাসক, দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। চলমান এক ভয়াবহ সামরিক সংঘাতে গত ২৮শে ফেব্রুয়ারি তিনি তার কার্যালয়ে ভোরবেলায় কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করেন। তার এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর খবর কেবল ইরান নয়, গোটা বিশ্বকে এক গভীর অনিশ্চয়তার মুখে […]

লেবাননে ইসরাইলি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর

লেবাননের অধিকৃত কাফারশোবা পাহাড়ে ইসরাইলি মেরকাভা ট্যাংক লক্ষ্য করে হামলার দাবি করেছে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। মঙ্গলবার (৩ মার্চ) এক বিবৃতিতে তারা জানিয়েছে, সামাকো সাইটে প্রয়োজনীয় অস্ত্র ব্যবহার করে ট্যাংকটিকে আঘাত করা হয়েছে। একই দিন হিজবুল্লাহ পৃথকভাবে লেবাননে একটি ইসরাইলি ড্রোন ভূপাতিত করার কথাও জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলি আগ্রাসনের জবাবে উপযুক্ত অস্ত্র ব্যবহার করে […]

মার্কিন সাবমেরিনের হামলায় ডুবল ইরানি যুদ্ধজাহাজ, নিহত ৮৭ জন

ভারত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর সাবমেরিন হামলায় ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবে গেছে। এ ঘটনায় অন্তত ৮৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। আরও বহু নৌসদস্য নিখোঁজ রয়েছেন। বুধবার সংঘটিত এ ঘটনার পর আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নতুন করে উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে ইরানি জাহাজে হামলার তথ্য […]

সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে হামলা

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর শোধনাগারে সম্প্রতি সংঘটিত হামলার নেপথ্যে ইসরায়েলের সরাসরি হস্তক্ষেপ রয়েছে বলে দাবি করেছে ইরান। মঙ্গলবার (৩ মার্চ) তেহরানভিত্তিক সংবাদ সংস্থা তাসনিম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এই দাবি জানান। সামরিক সূত্রটি বলেন, এই হামলাটি একটি ‘ফলস ফ্ল্যাগ’ অপারেশন বা ছদ্মবেশী অভিযান ছিল। ইরানের বিবেচনায়, ইসরায়েল মূলত নিজেদের […]