Ridge Bangla

লক্ষ্মীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিরাপত্তা জোরদার করতে লক্ষ্মীপুরে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। জেলার চারটি সংসদীয় আসনের নির্বাচন নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে অস্থায়ী বেইজ ক্যাম্পে অবস্থান করবে এবং গুরুত্বপূর্ণ স্থানে টহল, অস্থায়ী চেকপোস্ট স্থাপন, তল্লাশি কার্যক্রম ও ভোটকেন্দ্রের […]

খুলনায় তারেক রহমানের সমাবেশে জনসমুদ্র

দীর্ঘ ২২ বছর পর খুলনায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে নগরজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক উত্তেজনা ও উৎসবের আবহ। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর খালিশপুরের প্রভাতী স্কুলমাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনী সমাবেশে যোগ দিতে ভোর থেকেই দলে দলে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাঠ ও আশপাশের এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। সমাবেশস্থলে […]

কঙ্গোর পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিধস, ২০০ জনের প্রাণহানির আশঙ্কা

দ্য ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলে একটি খনিতে ভয়াবহ ভূমিধসের ঘটনায় অন্তত ২০০ জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। খনিটি বর্তমানে মিলিশিয়া নিয়ন্ত্রিত এলাকায় অবস্থিত হওয়ায় উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে দেশটির সরকার। রোববার (১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ডিআর কঙ্গোর সরকার এ তথ্য নিশ্চিত করে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি জানায়, ঘটনাটি ঘটেছে […]

নির্বাচন ও গণভোট সামনে রেখে ‘আইনশৃঙ্খলা সমন্বয় সেল’ গঠন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ‘আইনশৃঙ্খলা সমন্বয় সেল’ গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে এ সেল গঠন করা হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সাল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে […]

প্লট দুর্নীতি মামলা: শেখ হাসিনা–টিউলিপসহ ১৮ জনের বিরুদ্ধে রায় আজ

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা দুটি মামলার রায় আজ ঘোষণা করা হবে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার সন্তান এবং যুক্তরাজ্যের এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ মোট ১৮ জনের বিরুদ্ধে দায়ের করা এসব মামলার রায় সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ ঘোষণা করবেন। দুর্নীতি দমন কমিশন […]

১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা ও দাফন হবে: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, গণভোটে ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিয়ে জাতীয় পার্টি কার্যত নিজেদের রাজনৈতিক অস্তিত্ব শেষ করে দিয়েছে। তিনি মন্তব্য করেন, এই দলটি ইতোমধ্যেই রাজনৈতিকভাবে মৃত এবং ১২ ফেব্রুয়ারি ভোটের মধ্য দিয়ে তাদের আনুষ্ঠানিক ‘জানাজা ও দাফন’ সম্পন্ন হবে। রোববার (১ ফেব্রুয়ারি) রাতে রংপুরের কাউনিয়া উপজেলার কাউনিয়া মডেল […]

নির্বাচন ও গণভোট একই দিনে: বাংলাদেশের গণভোটের ইতিহাস

​বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অভূতপূর্ব মাহেন্দ্রক্ষণ উপস্থিত হতে যাচ্ছে। দীর্ঘ বিরতির পর আবারও আলোচনায় ‘গণভোট’ বা ‘রেফারেন্ডাম’। আরও চমকপ্রদ বিষয় হলো, এবার সাধারণ নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের সরাসরি অংশগ্রহণের সর্বোচ্চ মাধ্যম হলো গণভোট। রাষ্ট্রীয় কোনো অতি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা সংবিধানের মৌলিক পরিবর্তনের প্রশ্নে যখন জনগণের সরাসরি মতামত নেওয়া […]

এপস্টেইন ফাইলস: মার্কিন অভিজাতদের মুখোশ উন্মোচন ও ডোনাল্ড ট্রাম্প বিতর্ক

​দীর্ঘদিন ধরে মার্কিন আদালতের গোপন সিন্দুকে বন্দি থাকার পর অবশেষে উন্মোচিত হয়েছে কুখ্যাত ধনকুবের জেফরি এপস্টেইনের অন্ধকার জগতের কয়েক হাজার পৃষ্ঠার নথি। গত কয়েকদিনে ধাপে ধাপে প্রকাশিত এই দলিলগুলো কেবল একটি অপরাধের বিবরণ নয়, বরং এটি মার্কিন ও বৈশ্বিক অভিজাতশ্রেণীর নৈতিক অবক্ষয় এবং ক্ষমতার আড়ালে চলা এক জঘন্য অধ্যায়ের প্রামাণ্য দলিল। এই নথিগুলোতে কেবল ভুক্তভোগীদের […]

বার্লিনে আলুর বন্যা, বিনা মূল্যে আলু নিতে মানুষের ব্যাপক ভিড়

জার্মানিতে গত ২৫ বছরের মধ্যে সর্বোচ্চ আলু উৎপাদনের ফলে ‘কার্টোফেল-ফ্লুট’ বা আলু-বন্যা দেখা দিয়েছে, যার কারণে রাজধানী বার্লিনে বিনা মূল্যে আলু সংগ্রহ করতে মানুষের ব্যাপক ভিড়। জার্মানিতে চলতি বছরে আলুর ব্যতিক্রমী অতিরিক্ত উৎপাদনের ফলে হাজার হাজার টন আলু বিনামূল্যে বিভিন্ন জায়গায় বিতরণ করা হচ্ছে। এসব আলু চিড়িয়াখানা, স্যুপ রান্নাঘর, গৃহহীনদের আশ্রয়কেন্দ্র, স্কুল, কিন্ডারগার্টেন, গির্জা ও […]

পঞ্চগড়ে বিএনপির নির্বাচনি ব্যানারে অগ্নিসংযোগের অভিযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের নির্বাচনি প্রচারণার ব্যানারে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পঞ্চগড় সদর থানা ও তেঁতুলিয়া থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) রাতে জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পঞ্চগড়-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের […]

দেশে পৌঁছেছে দেড় লাখের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধিত প্রবাসী ভোটারদের পাঠানো ব্যালটের একটি বড় অংশ ইতোমধ্যে দেশে পৌঁছেছে। এখন পর্যন্ত ১ লাখ ৫৭ হাজার ৭৯৮টি পোস্টাল ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে বলে জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রোববার (১ ফেব্রুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম বাস্তবায়নকারী ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম […]

যমজ সন্তানের বাবা হলেন রাম চরণ

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের সুপারস্টার রাম চরণ ও তার স্ত্রী উপাসনা কোণিদেলা এক নতুন জীবনের সূচনা করেছেন। তাদের ঘরে এসেছে এক ছেলে ও এক মেয়ে, যাদের আগমনে পরিবারে এখন আনন্দের বন্যা। রাম চরণের বাবা চিরঞ্জীবী সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন যে যমজ সন্তানের জন্ম হয়েছে। তিনি জানান, মা ও দুই নবজাতকই সুস্থ আছেন। যমজ সন্তানের আগমনে পরিবারে […]

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তির আবেদনের সময় বৃদ্ধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণিতে পাঠদানকারী কলেজগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিতে প্রাথমিক আবেদনের সময় আবারও বৃদ্ধি করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী অনলাইনে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন ২২ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনের অন্য সব শর্ত অপরিবর্তিত থাকবে […]