Skip to main content

Ridge Bangla

চট্টগ্রামে উত্তোলিত ১৮ জাপানি সেনার দেহাবশেষ জাপানে প্রত্যাবর্তন

চট্টগ্রাম ওয়ার সিমেট্রিতে সমাহিত থাকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহত ১৮ জন জাপানি সেনাসদস্যের দেহাবশেষ উত্তোলন করে তা নিজ দেশে পাঠানোর পুরো প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে। সোমবার (০১ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। আইএসপিআর জানায়, জাপান সরকারের অনুমোদিত ১০ সদস্যের একটি বিশেষজ্ঞ প্রতিনিধিদল গত ১৭ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে […]

কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে মুদিদোকান কর্মচারী নিহত

রাজধানীর কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে রকি (২৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (১ ডিসেম্বর) গভীর রাতে বড়গ্রাম মাতব্বর বাজার এলাকার হারিকেন ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে। মাদারীপুর সদর উপজেলার দুধখালী গ্রামের রিকশাচালক আবু সাঈদের ছেলে রকি দীর্ঘদিন ধরে মামার বাড়ি কামরাঙ্গীরচরে থাকতেন এবং কেরানীগঞ্জের একটি মুদিদোকানে কাজ করতেন। রাত সাড়ে তিনটার দিকে স্থানীয়রা তাঁকে রাস্তায় […]

জাতীয় নির্বাচন সামনে রেখে আরও ৭৭ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাঠ প্রশাসনকে শক্তিশালী করতে আরও ৭৭ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ দিয়েছে সরকার। পাঁচ দিন আগে প্রথম ধাপে ১৬৬ উপজেলায় ইউএনও নিয়োগের পর এবার দ্বিতীয় দফায় এই নতুন নিয়োগ দেওয়া হলো। সোমবার (১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা আটটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব নিয়োগ কার্যকর […]

গত রাতে ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগে ভূমিকম্প অনুভূত হয়েছে

মধ্যরাতে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ১২টা ৫৫ মিনিটে ৪ দশমিক ৯ মাত্রার এই ভূমিকম্প বাংলাদেশ ছাড়াও মিয়ানমার ও উত্তর–পূর্ব ভারতের বিভিন্ন এলাকায় অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল মিয়ানমারের ফালাম এলাকায়। দেশটির সাগাইং অঞ্চলও কাঁপনের আওতায় আসে। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) […]

খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানাতে সংবাদ সম্মেলন ডাকলো বিএনপি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা ও চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছে বিএনপি। সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের সঙ্গে সরাসরি তথ্য ভাগাভাগি করবেন। বিএনপির মিডিয়া সেলের পাঠানো বিজ্ঞপ্তিতে […]

জুরাইনে দুর্বৃত্তদের গুলিতে সিএনজি অটোরিকশা চালক নিহত

রাজধানীর জুরাইন এলাকায় দুর্বৃত্তদের গুলিতে পাপ্পু শেখ (২৮) নামের এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জুরাইন গ্যাস পাইপ এলাকার কনকর্ড স্কুলের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে আদ–দ্বীন হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে রাত সোয়া ৮টার […]

গুম প্রতিরোধে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডের বিধানসহ গেজেট প্রকাশ

গুম প্রতিরোধ ও প্রতিকার নিশ্চিত করতে বহুল আলোচিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে সরকার। সোমবার (১ ডিসেম্বর) রাতে রাষ্ট্রপতির অনুমোদনের পর আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ গেজেট প্রকাশ করে। এর মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো গুমকে স্বতন্ত্র ফৌজদারি অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হলো। অধ্যাদেশ অনুযায়ী, কাউকে গ্রেফতার, আটক, অপহরণ বা […]

তারেক রহমান দেশে আসার ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে: আইন উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার পথে কোনো আইনগত বাধা আছে বলে তার জানা নেই। তিনি বলেন, প্রয়োজনে তাকে দেশে ফিরতে সর্বোচ্চ সহযোগিতা করা হবে, এমনকি নিরাপত্তার বিষয়েও সরকার সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করবে। সোমবার (১ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। আইন উপদেষ্টা […]

খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিআইপি) হিসেবে ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে তার নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স–এসএসএফ) নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে এই ঘোষণা দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক […]

মোহাম্মদপুরে র‍্যাবের অভিযানে পেট্রোল বোমা–ককটেল উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরে পরিত্যক্ত অবস্থায় পেট্রোল বোমা, ককটেলসহ বিপুল পরিমাণ বিস্ফোরক সামগ্রী উদ্ধার করেছে র‍্যাব–২ ও র‍্যাব হেডকোয়ার্টার্সের ইন্টেলিজেন্স উইং। সোমবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে টাউনহল সংলগ্ন লালমাটিয়ার ত্রিকোণ পার্ক এলাকায় অভিযানে এসব উদ্ধার করা হয়। পরে বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করতে র্যাবের বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানে […]

খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন নরেন্দ্র মোদি

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানিয়েছেন, খালেদা জিয়ার চিকিৎসার যে কোনো প্রয়োজন হলে ভারত সাহায্যের জন্য প্রস্তুত। সোমবার (১ নভেম্বর) রাতে সোশ্যাল মিডিয়ায় পোস্টে নরেন্দ্র মোদি বলেন, “বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর পেয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের জনগণের জন্য অবদান রেখেছেন। […]