Ridge Bangla

মুন্সীগঞ্জে ড্রেন থেকে ৪০টি তাজা ককটেল উদ্ধার, আটক একজন

মুন্সীগঞ্জ শহরের বৈখর এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে ড্রেন ও বসতবাড়ি থেকে প্রায় ৪০টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়। উদ্ধারকৃত বস্তুর মধ্যে দুটি পাসপোর্ট, একটি মোবাইল ফোন, ধারালো ছুরি এবং ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জামও রয়েছে। রোববার (২ নভেম্বর) দুপুর ৩টার দিকে পৌরসভার বৈখর এলাকার সেলিনা আক্তারের ভাড়াটিয়া […]

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম আরও কমল

ভোক্তাদের সুবিধার জন্য এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ২৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২১৫ টাকা। একইসঙ্গে অটোগ্যাসের দামও কমানো হয়েছে—প্রতি লিটার অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৫৫ টাকা ৫৮ পয়সা, যা আগের দর ৫৬ টাকা ৭৭ পয়সার তুলনায় ১ টাকা […]

৩০০ আসনে প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে এনসিপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবগুলো ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, ফেব্রুয়ারির নির্বাচনে তারা সর্বাত্মক প্রস্তুতি নিয়ে অংশ নিতে চান। রোববার (২ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে নাহিদ ইসলাম বলেন, “আমরা ৩০০ আসন ধরেই এগোচ্ছি। এই মাসের মধ্যেই প্রার্থী তালিকা […]

জাতীয় নির্বাচন শেষে ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে অমর একুশে বইমেলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার পরই ঘোষণা করা হবে অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ। রোববার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলা একাডেমির মহাপরিচালকের সঙ্গে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধি দলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে বইমেলা আয়োজনের সময় নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রকাশক ও বিক্রেতা সমিতির পক্ষ থেকে […]

দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যত সময় যাচ্ছে, দেশে নৈরাজ্য সৃষ্টির এক অপচেষ্টা চলছে। বাংলাদেশের শত্রুরা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। তিনি অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রোপাগান্ডা ও মিথ্যাচারের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা হচ্ছে। রোববার (২ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সিপাহী-জনতার বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে […]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক ক্যাম্পেইন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেইন শুরু হয়েছে আজ রোববার (২ নভেম্বর)। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে প্রকাশ করা হয়েছে ৪৮ সেকেন্ডের একটি টিজার, যা জনগণকে ভোটাধিকার ব্যবহারের জন্য প্রণোদিত করছে। প্রধান উপদেষ্টা অফিসের সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি জানান, আজ থেকে শুরু হলো জাতীয় নির্বাচন ২০২৬-এর প্রাথমিক ক্যাম্পেইন। টিজারে বিশেষভাবে অংশগ্রহণ করেছেন গুমের শিকার […]

বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মোন্থা’র প্রভাব কাটতে না কাটতেই নতুন লঘুচাপের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, চলতি নভেম্বরে বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। রোববার (২ নভেম্বর) রাতে দেওয়া নিয়মিত আবহাওয়া বুলেটিনে বলা হয়, নভেম্বরে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এর মধ্যে একটি নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এছাড়া এ […]

পুনরায় জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন ‘আমির’ হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। ২০২৬-২০২৮ কার্যকালের জন্য তাকে নতুন আমির হিসেবে ঘোষণা করা হয়েছে। রোববার (২ নভেম্বর) দলটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলটির অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম। তিনি শনিবার […]

তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সঙ্গে বিএসআরএফ কমিটির সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)-এর কার্যনির্বাহী কমিটির সদস্যরা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার (২ নভেম্বর) বিকেলে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বিএসআরএফ সভাপতি মাসউদুল হক জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় সচিবালয় বিটে কর্মরত অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে […]

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,১৬২ জন

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় তিন জন মৃত্যুবরণ করেছেন। একই সময়ে নতুন করে ১,১৬২ জন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার (২ নভেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো […]

চালুর ১২ ঘণ্টা না পেরোতেই বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড

দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) উৎপাদন শুরু করলেও তা স্থায়ী হতে পারেনি। উৎপাদন শুরু হওয়ার মাত্র ১২ ঘণ্টা না পেরোতেই রোববার (২ নভেম্বর) বিকেল ৩টার দিকে দেশের অন্যতম বৃহৎ এই সার কারখানাটি ফের বন্ধ হয়ে যায়। এর আগে শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কারখানার উৎপাদন পুনরায় শুরু হয়েছিল। […]

নাইজেরিয়ায় সামরিক অভিযান চালাতে প্রস্তুতি নিতে বললেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির সামরিক বাহিনীকে নাইজেরিয়ায় জঙ্গি দমনে সামরিক পদক্ষেপের প্রস্তুতির নির্দেশ দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, দেশটির সরকার খ্রিষ্টানদের হত্যাকাণ্ড বন্ধে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করছে না। ট্রাম্প শনিবার (১ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন, তিনি সম্ভাব্য পদক্ষেপের জন্য যুদ্ধ দপ্তরকে প্রস্তুত থাকতে বলেছেন এবং নাইজেরিয়াকে অপমানিত দেশ আখ্যা দিয়ে সব ধরনের […]

পুরান ঢাকার সংকট-সমৃদ্ধির গল্প নিয়ে আসছে ধারাবাহিক নাটক ‘মহল্লা’

পুরান ঢাকার ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের টানাপোড়েনের গল্প নিয়ে বৈশাখী টেলিভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক মহল্লা। গতকাল (১ নভেম্বর) থেকে প্রচার শুরু হওয়া এই নাটকটি নির্মাণ করেছেন জনপ্রিয় নাট্যনির্মাতা ফরিদুল হাসান। প্রতি সপ্তাহের শনিবার, রোববার ও সোমবার রাত ৮টা ৪০ মিনিটে সম্প্রচারিত হবে নাটকটি। পুরান ঢাকার রূপ, রুচি ও জীবনধারা সময়ের সঙ্গে বদলে গেলেও […]

তাহসানের সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ

জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ অবশেষে মুখ খুললেন সংগীতশিল্পী তাহসানের সঙ্গে তার কথিত প্রেমের গুঞ্জন নিয়ে। একসময় বিনোদন অঙ্গনে এ বিষয়টি ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। এমনও গুজব ছড়িয়েছিল যে, তারা নাকি গোপনে বিয়েও করেছেন! তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে ফারিণ স্পষ্ট জানালেন—এসব খবর পুরোপুরি ভিত্তিহীন। মূলত একটি নাটকে একসঙ্গে কাজ করার পর থেকেই তাহসান ও ফারিণকে নিয়ে গুঞ্জন […]

বাংলাদেশের হৃদয়ে আজও ‘ঘরের মানুষ’ কিং খান

বলিউডের ‘বাদশাহ’ শাহরুখ খান আজ (রোববার) পা রাখলেন ৬০ বছরে। জন্মদিনে গোটা ভারতজুড়ে চলছে উৎসবের আমেজ, আর সেই আনন্দের ছোঁয়া লেগেছে বাংলাদেশেও। কারণ, শাহরুখ খান শুধু ভারতের নন—তিনি বাংলাদেশেরও প্রিয় ‘ঘরের মানুষ’। নব্বইয়ের দশকের শেষভাগে যখন বাংলাদেশের মফস্বল শহরগুলোতে কেবল নেটওয়ার্কের যুগ শুরু হয়, তখন থেকেই বাঙালির ঘরে ঘরে ঢুকে পড়েন শাহরুখ খান। ‘হামকো হামিসে […]

ট্রাম্পের কঠোর সমালোচনা ওবামার, বললেন- তার কারণেই যুক্তরাষ্ট্র এখন ‘অন্ধকারে’

বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র এখন ‘অন্ধকারে’ নিমজ্জিত। ট্রাম্প প্রশাসনকে তিনি আখ্যায়িত করেছেন ‘আইন-শৃঙ্খলা ও বিবেচনা-শূন্যতা’র প্রতীক হিসেবে। খবর সামা টিভির। ডেমোক্র্যাট দলের হয়ে নির্বাচনী র‍্যালিতে অংশ নিয়ে ওবামা বলেন, “সত্যি বলতে, আমাদের দেশ এবং নীতি বর্তমানে এক অন্ধকার জায়গায় অবস্থান […]

মামদানিকে ফোন করে পরামর্শক হওয়ার প্রস্তাব দিলেন ওবামা

নিউ ইয়র্ক সিটি মেয়র প্রার্থী জোহরান মামদানিকে ফোন করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রায় ৩০ মিনিটের ফোনালাপে তিনি মামদানির নির্বাচনী প্রচারণার প্রশংসা করেন এবং ভবিষ্যতে তার ‘বিশ্বস্ত পরামর্শক’ হিসেবে পাশে থাকার প্রস্তাব দেন। আলাপচারিতার কথাটি নিশ্চিত করেছেন মামদানির মুখপাত্র ডোরা পেকেচ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এ খবর। মামদানির মুখপাত্র বলেন, জোহরান মামদানি (সাবেক) […]

শাপলা কলি প্রতীক নিতে সম্মত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ গ্রহণে সম্মতি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২ নভেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠকে অংশ নেয় এনসিপির একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। তিনি বলেন, “আগামী […]

রুনা লায়লাকে নিয়ে আবদুল্লাহ আল মুক্তাদিরের উপন্যাস ‘মায়ার সিংহাসন’

উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লাকে কেন্দ্র করে রচিত হয়েছে নতুন একটি গীতি-উপন্যাস। কথাসাহিত্যিক আবদুল্লাহ আল মুক্তাদির লিখেছেন ‘মায়ার সিংহাসন’ নামের এই উপন্যাস, যার উপজীব্য রুনা লায়লার সংগীতজীবনের আবির্ভাব, সংগ্রাম ও সাফল্যের যাত্রা। লেখক জানান, উপন্যাসটি প্রকাশ করছে চন্দ্রবিন্দু প্রকাশন, আর এটি আসছে ১৭ নভেম্বর। নিজের অনুভূতি জানাতে গিয়ে মুক্তাদির বলেন, “যখনই রুনা লায়লার কণ্ঠে গান […]

হাউস অব লর্ডসে ইউজিসি ও ব্রিটিশ কাউন্সিলের মধ্যে শিক্ষার মানোন্নয়নে চুক্তি স্বাক্ষর

বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে নেতৃত্ব, শিক্ষকদের দক্ষতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন অ্যাকসিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্প ও ব্রিটিশ কাউন্সিলের মধ্যে অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশে যুক্তরাজ্য সরকারের বাণিজ্য দূত বারোনেস রোজি উইন্টারটনের উদ্যোগে যুক্তরাজ্যের হাউস অব লর্ডসে সম্প্রতি এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন ব্রিটিশ কাউন্সিল […]