শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল

রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা অস্ত্র আইনের মামলায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সম্প্রতি মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির পরিদর্শক আমিনুল ইসলাম ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে সুব্রত বাইনের পাশাপাশি মোল্লা মাসুদ, শুটার আরাফাত এবং এস এম শরীফের নাম […]
গোপালগঞ্জে হামলাকারীদের ছাড় দেওয়া হবে না: অন্তর্বর্তীকালীন সরকার

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), পুলিশ ও সাংবাদিকদের ওপর হামলাকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার (১৬ জুলাই) বিকেলে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ ‘Chief Adviser GOB’-এ দেওয়া এক বিবৃতিতে এই বার্তা দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, গোপালগঞ্জে সংঘটিত সহিংসতা পুরোপুরি অগ্রহণযোগ্য। বিপ্লবী আন্দোলনের এক বছর পূর্তিতে যুবকরা শান্তিপূর্ণভাবে সমাবেশ […]
গোপালগঞ্জে ২২ ঘণ্টার জন্য কারফিউ জারি

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলার ওপর ২২ ঘণ্টার জন্য কারফিউ জারি করেছে প্রশাসন। বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বার্তায় বলা হয়, বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপালগঞ্জ জেলায় কারফিউ কার্যকর থাকবে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জাতীয় […]
গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে সারাদেশে ব্লকেডের ডাক

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের প্রতিবাদে সারাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার (১৬ জুলাই) বিকেলে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। ফেসবুক পোস্টে সংগঠনটি জানায়, “গোপালগঞ্জে জুলাইয়ের নেতাদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব ইউনিটকে স্থানীয় ছাত্রসংগঠন, […]
ওয়েবসাইট নিয়ে সরকারি-বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশি’র

দেশের সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে নিজস্ব ওয়েবসাইট তৈরি ও হালনাগাদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। মঙ্গলবার (১৬ জুলাই) মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী সরকারি ব্যয়ের সাশ্রয় নিশ্চিত করতে জাতীয় […]
নরসিংদীতে অস্ত্রোপচারে পেটে ১৮ ইঞ্চির কাপড় রেখেই সেলাই, সংকটাপন্ন প্রসূতি

নরসিংদীতে লিমা আক্তার (২৮) নামে এক প্রসূতির অস্ত্রোপচারে পেটে ১৮ ইঞ্চির ‘মব’ কাপড় রেখে সেলাই করে দেওয়ার অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে। মঙ্গলবার (১৫ জুলাই) ভুক্তভোগীর ভাই জহিরুল ইসলাম সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ করেছেন। ১৭ জুন নরসিংদী সিটি হাসপাতালে ভর্তি হয়ে এক পুত্র সন্তানের জন্ম দেন লিমা। অস্ত্রোপচার করেন ডা. শিউলি আক্তার। ২১ জুন […]
আওয়ামী লীগ-ছাত্রলীগের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে রণক্ষেত্র গোপালগঞ্জ, প্রশাসনের ১৪৪ ধারা জারি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ ঘিরে গোপালগঞ্জে পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে উঠেছে। সমাবেশ শেষে এনসিপির নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সশস্ত্র হামলায় শহর রণক্ষেত্রে পরিণত হয়। সহিংসতার জেরে বিকেলেই পুরো এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে জেলা শহরের বিভিন্ন সড়কে এ হামলার ঘটনা […]
জন্মদিনে বামনদের দিয়ে পারফরম্যান্স করানোয় বিপাকে লামিন ইয়ামাল

স্পেনের উঠতি ফুটবল তারকা লামিন ইয়ামাল ১৩ জুলাই বার্সেলোনার কাছে ওলিভেলায় শহরের একটি ভাড়া বাড়িতে নিজের ১৮তম জন্মদিন পালন করেন। সেখানে উপস্থিত ছিলেন তার সতীর্থ, বন্ধু-বান্ধব, ইউটিউবার ও সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সাররা। তবে জন্মদিনের পার্টিকে রঙিন করে তুলতে আয়োজিত বামনদের পারফরম্যান্স নিয়েই শুরু হয়েছে বিতর্ক। স্পেনের সামাজিক অধিকার মন্ত্রণালয় এই ঘটনাকে তদন্তের দাবি জানিয়ে পাবলিক প্রসিকিউটরের […]
গোপালগঞ্জে সমাবেশ শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরে হামলা

গোপালগঞ্জে সমাবেশ শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে হামলা চালিয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। পুলিশ বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বুধবার (১৬ জুলাই) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে জেলা শহরের লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশ শেষে […]
রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, সভাপতিত্ব করবেন তারেক রহমান

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক বুধবার (১৬ জুলাই) রাতে অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির প্রেস উইং এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে হামলা, ককটেল বিস্ফোরণ ও আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনার পর […]
সময় নিজেই সব বলে দেয়”: নুসরাত ফারিয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে তারকারা প্রায়ই নিজেদের কাজের খবর কিংবা ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করেন, যা ভক্তদের মাঝে ভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করে। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা নুসরাত ফারিয়াও ব্যতিক্রম নন। বুধবার (১৬ জুলাই) সকালে নিজের ফেসবুক পেজে সময় নিয়ে একটি তাৎপর্যপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন তিনি। স্ট্যাটাসে নুসরাত ফারিয়া লিখেছেন, “সময় নিজেই সব বলে দেয়। সত্য কখনো দেরি […]
গোপালগঞ্জে জুলাই পদযাত্রায় আওয়ামী লীগ-ছাত্রলীগের নাশকতা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে সহিংসতা, সড়ক অবরোধ ও পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে। বুধবার (১৬ জুলাই) সকাল থেকে সদর উপজেলা, কোটালীপাড়া, কংশুর, উলপুর ও গান্ধিয়াশুর এলাকায় এসব ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, গোপালগঞ্জ সদর উপজেলার কংশুর এলাকায় নাশকতার পরিকল্পনার সময় আওয়ামী লীগ ও […]
রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থানের দিনলিপি: ১৬ তম দিনের ভয়াবহতা

১৬ জুলাই ২০২৪, বাংলাদেশের ইতিহাসে এক ভয়াবহ দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। এদিন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিক্ষোভ এবং সরকারের কঠোর অবস্থানের ফলে সারা দেশে নেমে আসে সহিংসতার ঘনঘটা। আপিল বিভাগে কোটা সংক্রান্ত রায়ের বিরুদ্ধে সরকারের লিভ টু আপিল দায়েরের পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রাজধানী থেকে শুরু করে চট্টগ্রাম, রাজশাহী, […]
গোপালগঞ্জে এনসিপির সমাবেশে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি, আওয়ামী লীগ-ছাত্রলীগের পথে পথে হামলা-অবরোধ-ভাঙচুর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা অবশেষে গোপালগঞ্জ শহরের সমাবেশ মঞ্চে পৌঁছেছেন। বুধবার (১৬ জুলাই) দুপুর ২টার দিকে শহরের পৌর পার্ক এলাকায় আয়োজিত সমাবেশ স্থলে উপস্থিত হন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলাম, ডা. তাসনিম জারা এবং আরও কয়েকজন কেন্দ্রীয় নেতা। ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানে স্থানীয় নেতাকর্মীরা তাদের উষ্ণভাবে বরণ […]
গোপালগঞ্জে এনসিপির সমাবেশে ছাত্রলীগের হামলা

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার (১৬ জুলাই) দুপুরে শহরের সমাবেশস্থলে হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় ককটেল বিস্ফোরণ, ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলা এবং চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের নেতৃত্বে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে চড়াও হয়। তখনো […]
গোপালগঞ্জে ইউএনওর গাড়িতে হামলা ও ভাঙচুর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। বুধবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে সদর উপজেলার গান্ধিয়াশুর এলাকায় এ ঘটনা ঘটে। ইউএনও এম রকিবুল হাসান বলেন, “এনসিপির জুলাই মাসজুড়ে চলা পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে […]
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান দল

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড় ও কোচিং স্টাফ মিলিয়ে প্রথম দফায় ১৪ সদস্যের একটি বহর আজ সকালে ঢাকায় পৌঁছেছে। বুধবার (১৬ জুলাই) সকাল ৮টায় তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র জানিয়েছে, পাকিস্তান দলের দ্বিতীয় বহর বিকেল পাঁচটার দিকে ঢাকায় পৌঁছাবে। আসন্ন সিরিজের জন্য পাকিস্তান […]
কাজে নয়, কথায় বিশ্বাসী বাংলাদেশ দল!

স্রষ্টা যখন দেন, দু’হাত ভরে দেন। বাংলাদেশের ক্রিকেটে একটা সময় এসেছিল, যখন চারিদিকে আনন্দ আর আনন্দ। আমরা মাঠে নামি, লড়াই করি, ম্যাচ জিতি। যেসব ম্যাচে বাংলাদেশ হারত, প্রতিপক্ষের চোখে চোখ রেখেই হারত। পঞ্চপাণ্ডব ছিল, পাদপ্রদীপের আলো ছিল, ছিল তারকায় ঠাসা বাইশ গজ। তারপর কী যেন হলো! একটু একটু করে তাসের ঘরের মতো ভাঙতে শুরু করে […]
কলমাকান্দার পাহাড়ি জনপদ: প্রকৃতি, ইতিহাস ও সম্ভাবনার সমাহার

মেঘালয় সীমান্তঘেঁষা নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেঙ্গুড়া, খারনৈ ও রংছাতি ইউনিয়ন যেন পাহাড় ও ঝরনার অপার সৌন্দর্যের এক লীলাভূমি। সবুজে মোড়ানো পাহাড়ি প্রাকৃতিক দৃশ্য, নদীর কলকল ধ্বনি ও ইতিহাসসমৃদ্ধ অতীত মিলিয়ে এই জনপদ পর্যটক ও গবেষকদের কাছে সমানভাবে আকর্ষণীয়। লেঙ্গুড়া ইউনিয়ন বাংলাদেশের উত্তর সীমান্তবর্তী জেলা নেত্রকোনার কলমাকান্দা থানার অন্তর্ভুক্ত। উত্তরে ভারতের মেঘালয় রাজ্যের সুবিস্তীর্ণ পাহাড়ি বনভূমি […]
ইরানজুড়ে মোসাদের ছায়াযুদ্ধ: ইসরায়েলি হামলার পেছনের গোপন পরিকল্পনা!

সম্প্রতি ইসরায়েল ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় বড় ধরনের হামলা চালিয়েছে। এই হামলার পেছনে ছিল এক দীর্ঘদিনের গোপন প্রস্তুতি ও কৌশলগত পরিকল্পনা। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনের এক অনুসন্ধানে উঠে এসেছে, কীভাবে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানের ভেতরে একটি বিস্তৃত ছায়াযুদ্ধ পরিচালনা করে আসছে। প্রতিবেদনটি বলছে, ইরানের অভ্যন্তরে অস্ত্র পাচার, গোপন ঘাঁটি নির্মাণ এবং স্থানীয় নেটওয়ার্ক গড়ে […]