Skip to main content

Ridge Bangla

বৈধ অভিবাসীদের দিকেও বহিষ্কারের চোখ ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাসকারী অভিবাসীরাও এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন অভিবাসন দমন অভিযানের আওতায় পড়েছেন। প্রশাসন বলছে, এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় বহিষ্কার কর্মসূচির অংশ। নতুন টার্গেটে এসেছে ‘টেম্পোরারি প্রটেকটেড স্ট্যাটাস’ (টিপিএস) পাওয়া প্রায় ১২ লাখ অভিবাসী, যাদের মধ্যে হাইতি, ভেনেজুয়েলা, আফগানিস্তান, হন্ডুরাস এবং নিকারাগুয়ার নাগরিকরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। এর আগে যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগ […]

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরে পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ জুলাই) দুপুরে সদর উপজেলার উলপুর এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পদযাত্রা শুরুর আগে উলপুর এলাকায় জড়ো হয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তারা বিক্ষিপ্তভাবে পুলিশের একটি পিকআপে […]

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য বড় সুখবর

মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। মঙ্গলবার (১৫ জানুয়ারি) কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে। হাইকমিশন জানায়, বাংলাদেশ সরকারের ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ফলেই মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ এ সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আনুষ্ঠানিকভাবে নোটিফিকেশন পাঠানো হয়েছে। এদিকে, গত ১০ জুলাই মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও […]

মৈত্রী কলেজে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, মোটরসাইকেল পুড়িয়ে আহত শিক্ষার্থী

শেরপুরের নালিতাবাড়ীর হাজি নুরুল হক নন্নীন-পোড়াগাঁও মৈত্রী কলেজে তুচ্ছ ঘটনায় একাদশ শ্রেণির দুই পরীক্ষার্থীর বাকবিতণ্ডা থেকে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষ। এ সময় পুড়িয়ে দেওয়া হয় দুটি মোটরসাইকেল। গুরুতর আহত হন শাকিল নামে এক শিক্ষার্থী। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে কলেজ চত্বরে এ ঘটনা ঘটে। আহত শাকিলকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা […]

গোপালগঞ্জ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়: সারজিস আলম

সারজিস আলম

গোপালগঞ্জ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়, গোপালগঞ্জ বাংলাদেশের—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। মঙ্গলবার (১৫ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ মন্তব্য করেন। ফেসবুক পোস্টে সারজিস আলম লিখেছেন, ‘‘গোপালগঞ্জ থেকে এক ভাই মেসেজ দিয়ে বলেছেন, ‘ভাই, অনেক গুজব ছড়ানো হচ্ছে। এসব শুনে ভয় পাবেন না। আমরা […]

‘মার্চ টু গোপালগঞ্জ’ ঘিরে সর্তক আইনশৃঙ্খলা বাহিনী, প্রস্তুত এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে আজ বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সমাবেশ। এ কর্মসূচিকে ঘিরে জেলায় চলছে ব্যাপক প্রস্তুতি। সভাস্থল পৌর পার্কের উন্মুক্ত মঞ্চ এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ সূত্র জানিয়েছে, অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলায় মোতায়েন করা হয়েছে অন্তত ৬ শতাধিক […]

নতুন রূপে আসছেন শবনম বুবলী, প্রথমবার মিউজিক ভিডিওতে

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী এবার হাজির হচ্ছেন এক নতুন রূপে। প্রথমবারের মতো তিনি কাজ করেছেন একটি মিউজিক ভিডিওতে, যা নির্মাণ করছেন আলোচিত নির্মাতা তানিম রহমান অংশু। ‘ময়না’ শিরোনামের গানটিতে বুবলীকে দেখা যাবে মডেল হিসেবে। ২০২৩ সালের সেপ্টেম্বরে ‘খেলা হবে’ সিনেমার মাধ্যমে বুবলী ও অংশুর প্রথম যৌথ কাজের ঘোষণা এসেছিল। কিন্তু নানা কারণে সে […]

রক্তাক্ত জুলাই, টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না গুলিবিদ্ধ সুজনের

গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে উত্তাল ছিল পুরো দেশ। গুলির মুখে আন্দোলনে ঝরেছে রক্ত, হারিয়েছে স্বাভাবিক জীবন অনেক তরুণ। সময় পেরিয়ে গেলেও সেই রক্তাক্ত জুলাইয়ের দায় এখনো শেষ হয়নি। গুলিবিদ্ধ লক্ষ্মীপুরের তরুণ খালেদ মাহমুদ সুজনের জীবনে এখনো চলছে মৃত্যুর সঙ্গে লড়াই। তার শরীরে রয়ে গেছে ছয়টি গুলি, যা প্রতিনিয়ত তাকে অসহ্য যন্ত্রণায় ভোগাচ্ছে। দারিদ্র্যের […]

হিজবুল্লাহ: একটি রাজনৈতিক শক্তি, একটি সামরিক সংগঠন, একটি মতাদর্শ

লেবাননের শিয়া মুসলমানদের মধ্যে গড়ে ওঠা হিজবুল্লাহ মধ্যপ্রাচ্যের রাজনীতি ও সংঘাত পটভূমিতে এক বলিষ্ঠ এবং বিতর্কিত নাম। আরবি ভাষায় ‘হিজবুল্লাহ’ অর্থ ‘আল্লাহর দল’। ১৯৮২ সালে লেবাননের গৃহযুদ্ধ ও ইসরায়েলের দক্ষিণ লেবানন দখলের প্রেক্ষাপটে শিয়া মিলিশিয়াদের সমন্বয়ে গঠিত হয় এই সংগঠন। ১৯৮৫ সালে তারা নিজেদের আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে এবং সেই সময় থেকেই ইসরায়েল বিরোধিতাকে তাদের প্রধান […]

যেভাবে ইসরায়েল ও ভারত ধ্বংস করতে চেয়েছিল পাকিস্তানের পারমাণবিক স্থাপনা

১৯৮০-এর দশকের গোড়ার দিকে, পাকিস্তানের পারমাণবিক কেন্দ্র ধ্বংস করার লক্ষ্যে ভারত এবং ইসরায়েল একসঙ্গে এক সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছিল। তৎকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রী মেনাখেম বেগিন এই বিষয়ে উদ্বিগ্ন হয়ে ১৯৭৯ সালেই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারকে চিঠি লেখেন। পাকিস্তান ও লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির মধ্যে সম্পর্ক নিয়ে সতর্ক করে তিনি আশঙ্কা প্রকাশ করেন, পাকিস্তান হয়ত পারমাণবিক প্রযুক্তি […]

কন্যাসন্তানের বাবা-মা হলেন সিদ্ধার্থ-কিয়ারা

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির ঘর আলোকিত করে এসেছে কন্যাসন্তান। মঙ্গলবার (১৫ জুলাই) মুম্বাইয়ের রিলায়েন্স হাসপাতালে স্বাভাবিক প্রসবের মাধ্যমে জন্ম নেয় এই দম্পতির প্রথম সন্তান। যদিও এখনও তারা আনুষ্ঠানিক বিবৃতি দেননি। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে রাজস্থানের জয়সলমীরে রাজকীয় আয়োজনে বিয়ে করেন সিদ্ধার্থ ও কিয়ারা। চলতি বছরের শুরুতে ইনস্টাগ্রামে ছোট্ট শিশুর মোজা হাতে […]

সিআইডিতে কত পারিশ্রমিক নেন দয়া-অভিজিৎ-প্রদ্যুমানরা?

ভারতীয় টিভির ইতিহাসে অন্যতম জনপ্রিয় ও দীর্ঘতম চলা ক্রাইম-থ্রিলার সিরিজ সিআইডি। ২০ বছর টানা সম্প্রচারিত এই ধারাবাহিক এখনো দর্শকের মনে জীবন্ত হয়ে আছে এসিপি প্রদ্যুমান, দয়া ও অভিজিৎদের দাপুটে উপস্থিতির জন্য। ছয় বছরের বিরতির পর ২০২৩ সালের শেষে শুরু হয়েছে এর দ্বিতীয় মৌসুম— আগের মতোই জনপ্রিয়তা কুড়াচ্ছে। তবে এত সফল সিরিজে কাজ করে এই অভিনেতারা […]

ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসছেন মধুমিতা, পাত্র দেবমাল্য

‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে ‘পাখি’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে দুই বাংলায় তুমুল জনপ্রিয়তা পাওয়া অভিনেত্রী মধুমিতা সরকার অবশেষে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। তার দীর্ঘদিনের প্রেমিক দেবমাল্য চক্রবর্তী–কে বিয়ে করছেন তিনি, যিনি পেশায় একজন ইঞ্জিনিয়ার। গত বছরের অক্টোবর মাসে দেবমাল্যের সঙ্গে প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আনেন মধুমিতা। তারপর থেকেই বিয়ের গুঞ্জন চলছিল টালিউডে। এবার […]

নতুনরূপে আসছে ‘বাহুবলি: দ্য এপিক’

দশ বছর আগে একটি প্রশ্নে গড়ে উঠেছিল এক অমর কাহিনি— “কাটাপ্পা কেন বাহুবলীকে মারল?”। সেই রহস্যের উত্তর খুঁজতে গিয়েই ভারতীয় চলচ্চিত্রে ইতিহাস সৃষ্টি করে ফেলেছিল ‘বাহুবলি’। আর এবার সেই একই গল্প ফিরে আসছে নতুন এক বিশাল রূপে— ‘বাহুবলি: দ্য এপিক’ নামে। আগামী ৩১ অক্টোবর মুক্তি পাবে এই চলচ্চিত্র, যেখানে প্রথম ও দ্বিতীয় পর্বের গল্প একত্রে […]

জয়ার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে কাজের অভিজ্ঞতা জানালেন চন্দন

বাংলাদেশি দর্শকদের জন্য নতুন চমক নিয়ে হাজির হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ও ভারতীয় অভিনেতা চন্দন রায় সান্যাল। প্রথমবারের মতো একসঙ্গে কাজ করেছেন তারা, ছবির নাম ‘ডিয়ার মা’। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই ছবিতে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন চন্দন। তিনি বলেন, “জয়ার সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে। তিনি অত্যন্ত সহজ […]

২২ বছরের সংসার ভাঙলো অভিনেত্রী পল্লবীর

ভারতের ছোটপর্দার পরিচিত মুখ পল্লবী রাওয়ের ২২ বছরের বৈবাহিক সম্পর্কের পরিসমাপ্তি ঘটেছে। টেলিভিশন নির্মাতা সুরাজের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ সম্পন্ন হয়েছে এই অভিনেত্রীর। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেই এ খবর জানান ‘পান্ডিয়া স্টোর’ খ্যাত পল্লবী। প্রতিবেদন অনুযায়ী, দুই সপ্তাহ আগে আদালতের মাধ্যমে তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। এরপর থেকে পল্লবী ও সুরাজ আলাদা থাকছেন। […]

ভারতের স্বাধীনতা দিবসের আগের রাতে মুক্তি পাচ্ছে ‘কুলি’ ও ‘ওয়ার ২’

আসছে ১৪ আগস্ট, ভারতের স্বাধীনতা দিবসের ঠিক আগের রাতে বলিউডে শুরু হচ্ছে এক তারকাপূর্ণ বক্স অফিস লড়াই। একই দিনে মুক্তি পেতে যাচ্ছে দুই প্রতীক্ষিত ছবি—পূজা হেগড়ে অভিনীত দক্ষিণী অ্যাকশন থ্রিলার ‘কুলি’ এবং কিয়ারা আদবাণী ও হৃতিক রোশন অভিনীত স্পাই অ্যাকশন ছবি ‘ওয়ার ২’। ‘কুলি’ ছবিতে দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে। লোকেশ কানাগরাজ […]

কিয়ারার পর ‘ডন ৩’ ছাড়লেন ভিলেন চরিত্রের অভিনেতা

বহুল প্রতীক্ষিত বলিউড সিনেমা ‘ডন ৩’-এর কাস্টিং নিয়ে চলছে একের পর এক পরিবর্তন। কিছুদিন আগেই গর্ভধারণের কারণে ছবিটি থেকে সরে দাঁড়িয়েছিলেন প্রধান নারী চরিত্রের অভিনেত্রী কিয়ারা আদবাণী। এবার সিনেমা ছাড়লেন ভিলেন চরিত্রে চুক্তিবদ্ধ অভিনেতা বিক্রান্ত ম্যাসি। ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, ভিলেন চরিত্রটির গভীরতা ও গুরুত্ব নিয়ে সন্তুষ্ট ছিলেন না বিক্রান্ত। তার মতে, চরিত্রটি যথেষ্ট […]