Ridge Bangla

রাজধানীতে হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (২৭ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার মাজহারুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, মারা যাওয়া শিশুদের বয়স আনুমানিক এক থেকে দুই দিন। তারা সবাই হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ছিল। ওই কক্ষে মোট ১১ জন মা ও ৬ শিশু অবস্থান করছিলেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, রাত ২টা থেকে ৩টার মধ্যে এক মা অতিরিক্ত ঠান্ডা অনুভব করায় কক্ষের এসি বন্ধ করতে বলেন। তখন প্রায় এক ঘণ্টার জন্য এসি বন্ধ রাখা হয়। এ সময় কক্ষে থাকা শিশুদের মধ্যে শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয় এবং ভোর ৬টার পর থেকে তাদের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। একপর্যায়ে একে একে ছয় শিশুর মৃত্যু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষের ধারণা, কক্ষে ভেন্টিলেশন না থাকার ফলে এসি বন্ধ রাখায় শ্বাসকষ্ট বা সাফোকেশনের ঘটনা ঘটতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ঘটনাটি তদন্ত করছে পুলিশ। ঘটনাস্থলে ডিএমপির ক্রাইমসিন ইউনিটসহ তদন্তকারী দল কাজ করছে।

This post was viewed: 2

আরো পড়ুন