Ridge Bangla

বিদ্যুতের দাম সমন্বয়ে ৬ সদস্যের কমিটি গঠন প্রজ্ঞাপন জারি

দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার একটি উচ্চ পর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন করেছে। অর্থমন্ত্রীকে আহ্বায়ক করে গঠিত এই ৬ সদস্যের কমিটি গত ৯ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে কার্যকর হয়েছে।

কমিটির সদস্যরা হলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, অর্থ বিভাগের সচিব, বিদ্যুৎ বিভাগের সচিব এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব।

১৩ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত প্রজ্ঞাপনে জানানো হয়, চলমান বৈশ্বিক সংকট মোকাবিলায় বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার সমন্বয়ের বিষয়ে প্রস্তাব প্রণয়ন করবে এই কমিটি। কমিটি বিষয়টি পর্যালোচনার পর মন্ত্রিসভা বৈঠকের জন্য সুনির্দিষ্ট প্রস্তাব প্রস্তুত করবে।

This post was viewed: 2

আরো পড়ুন