প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের কৃষি, বন ও মৎস্যমন্ত্রী এবং দেশটির বিশেষ দূত সুজুকি নরিকাজু। তার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নেয়।
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক, কৃষি খাতে আধুনিক প্রযুক্তি বিনিময়, বিনিয়োগ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। উভয় পক্ষ কৃষি উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ বাড়ানোর ব্যাপারেও মত দেন।
বৈঠকে উপস্থিত ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী, খলিলুর রহমান, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান ও হুমায়ুন কবির এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।