Ridge Bangla

নারায়ণগঞ্জে পুলিশের হাতে গ্রেপ্তার চার দুর্ধর্ষ ডাকাত

খুন, ডাকাতি, মাদক ব্যবসা এবং নারী ও শিশু অপহরণসহ একাধিক মামলার আসামি চার দুর্ধর্ষ ডাকাতকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। গত মঙ্গলবার (১৯ মে) সোনারগাঁ থানার পিরোজপুর ও মোগরাপাড়া ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ডাকাত সর্দার রুবেল (৩২), ডাকাত সর্দার আল আমিন (৩২), উজ্জ্বল (৩৫) এবং ইলিয়াছ বাবু (২৬)। তারা সবাই সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

বুধবার (২০ মে) সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, দীর্ঘদিন ধরে এই অপরাধীরা এলাকায় নানাবিধ অপকর্মের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছিল।

তিনি বলেন, এই চক্রের বাকি সদস্যদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে তাদের সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলেও তিনি উল্লেখ করেন।

This post was viewed: 5

আরো পড়ুন