দেশে সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে সরকারের কাছে ‘জাস্টিস কার্ড’ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
সরকারের বিভিন্ন কার্ড বিতরণের উদ্যোগকে ইঙ্গিত করে তিনি বলেন, ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড দেওয়া হলেও জনগণ ন্যায়বিচারের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। বুধবার (২০ মে) সন্ধ্যায় কুমিল্লার নাঙ্গলকোটে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, দেশে এখনো দুর্নীতি, বিচারহীনতা ও দমন-পীড়নের সংস্কৃতি চলছে। ফলে মানুষের মত প্রকাশের স্বাধীনতা ক্রমেই সংকুচিত হয়ে পড়েছে। এমনকি গুম-হত্যার ভয় এবং বিচার না পাওয়ার আশঙ্কায় ভুক্তভোগীরা এখন আইনি আশ্রয় নিতেও ভয় পাচ্ছেন।
This post was viewed: 9