Ridge Bangla

আওয়ামী লীগের রাজনীতি নিয়ে সিদ্ধান্ত হবে আইনের ভিত্তিতে: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডের দায় দলটি এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, নির্যাতন ও লুণ্ঠনের অভিযোগ থাকা সত্ত্বেও দলটির মধ্যে অনুশোচনার কোনো লক্ষণ নেই। তার ভাষায়, তারা আবার রাজনীতি করতে চায়, অথচ তাদের লজ্জা নেই। তবে সরকার প্রতিহিংসার বশবর্তী হয়ে কোনো দলের রাজনীতি বন্ধ করতে চায় না; এ বিষয়ে সিদ্ধান্ত হবে আইন অনুযায়ী।

বুধবার (১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ‘গণ-অভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের দোসররা বিশ্বের যেখানেই অবস্থান করুক, তাদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনতে সরকার কাজ করছে। তিনি আরও বলেন, ভবিষ্যতে কোনো সরকার যেন ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে, সে জন্য জুলাইয়ের চেতনা ধারণ করতে হবে।

দেশের বিভিন্ন ঐতিহাসিক আন্দোলনে শিক্ষার্থীদের ভূমিকার কথা উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের ছাত্রসংগঠনগুলোকে কোনোভাবেই কলঙ্কিত হতে দেওয়া হবে না। একই সঙ্গে তিনি জুলাইয়ের চেতনাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার আহ্বান জানান।

This post was viewed: 6

আরো পড়ুন