জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে ‘কাঁচা রাস্তা’ শব্দ ব্যবহার নিয়ে আলোচনা-সমালোচনার পর নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জেবা আমিন খান।
জেবা আমিন খান বলেন, “আমি কী বোঝাব বলেন। আমাদের দেশের রাস্তাগুলোর যে অবস্থা, আমি তো ‘কাঁচা রাস্তা’ সঠিক বাংলা বলেছি, তাই না? তো এখন আমি কী বলব? ডার্ট রোড (Dirt road)? অর আনপেইভড রোড (Unpaved road)? আপনারা কোনটা বললে বুঝবেন? আনপেইভড রোড আর ডার্ট রোড বললে তো বুঝতেন না। এজন্য আমি ‘কাঁচা রাস্তা’ বলেছি।”
তিনি জানান, রংপুর-৬ আসনের সংসদ সদস্যের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি সংসদে ওই শব্দ ব্যবহার করেছিলেন।
জেবা আমিন খান বলেন, “আমাদের রংপুর-৬-এর যিনি সংসদ সদস্য, উনি প্রথমে বলেছেন ‘কাঁচা রাস্তা’। ওনাকে উল্লেখ করে আমি রংপুর-৬-এ যাতে কাজগুলো সুন্দর করে হয়, ওই জন্য ‘কাঁচা রাস্তা’ আমি উল্লেখ করেছি।’
This post was viewed: 4