Ridge Bangla

ওমান উপকূলে আবারও ট্যাংকার জাহাজে হামলা

হরমুজ প্রণালির কাছে ওমান উপকূলে আবারও একটি ট্যাংকার জাহাজে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার অজ্ঞাত একটি বস্তু জাহাজটিতে আঘাত করে বলে শনিবার জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক সংস্থা ইউকেএমটিও।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ওমান উপকূল থেকে ৬ নটিক্যাল মাইল পূর্বে ট্যাংকারটি হামলার মুখে পড়ে। তবে জাহাজের ক্রুরা নিরাপদে আছেন এবং এ ঘটনায় পরিবেশের কোনো ক্ষতি হয়নি। পরে ট্যাংকারটি নির্ধারিত গন্তব্যের উদ্দেশে যাত্রা অব্যাহত রাখে।

এর আগে গত সপ্তাহে ওমান উপকূলের কাছে দুটি জাহাজে মিসাইল হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই ঘটনায় তিন ভারতীয় নাবিকের মৃত্যু হয়। এর মধ্যেই নতুন করে আরেকটি ট্যাংকারে হামলার খবর সামনে এলো।

তিন নাগরিক নিহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটি দুই দফায় যুক্তরাষ্ট্রের দূতকে তলব করেছে। তবে এর মধ্যেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে জানিয়েছেন, হরমুজে ইরানি বন্দরের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা অবরোধ সবাইকে মেনে চলতে হবে।

চলতি সপ্তাহে গুরুত্বপূর্ণ এই তেল পরিবহন পথ ঘিরে উত্তেজনা বেড়েছে। এমন পরিস্থিতির মধ্যেই ওমানের কাছে হরমুজ প্রণালিতে মার্কিন বাহিনীর হামলায় জাহাজে থাকা তিন ভারতীয় নাবিক নিহত হন।

This post was viewed: 3

আরো পড়ুন