Ridge Bangla

কেশবপুরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতা-কর্মী গ্রেপ্তার

যশোরের কেশবপুরে পৃথক বিক্ষোভ মিছিলের ঘটনায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে যশোর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার উপজেলার পরচক্রা ও সোনাতলা সড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু নেতাকর্মী পৃথকভাবে বিক্ষোভ মিছিল বের করেন। পরে ওই মিছিলের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এ ঘটনার পর কেশবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন ত্রিমোহিনী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম খান (৬০), ছাত্রলীগ কর্মী রফিকুল ইসলাম (১৮), যুবলীগ সদস্য আব্দুল জলিল (৪৫), পৌর যুবলীগ সদস্য নজরুল ইসলাম (৩৮), সুজাপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনোয়ার দফদারের ছেলে নজরুল ইসলাম (৪২) এবং যুবলীগ কর্মী ছলেমান সরদার (৪৫)।

কেশবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শহিদুল ইসলাম জানান, ঘটনার পরপরই মামলা রুজু করা হয় এবং আসামিদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

This post was viewed: 5

আরো পড়ুন