Ridge Bangla

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে ডুবে একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে পানিতে ডুবে একই পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, শনিবার (১৩ জুন) বিকালে লেকে নেমে তিনজন নিখোঁজ হওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ তল্লাশি শেষে সন্ধ্যা ৬টার মধ্যে তারা তিনজনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

জানা গেছে, বিকেল ৪টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের বার্মা স্ট্যান্ড সংলগ্ন নাভানা সিটির সামনে দক্ষিণ কদমতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মো. রাশেদুজ্জামান (২২), তাঁর শ্যালক নড়াইলের কালিয়া উপজেলার মো. গালিব (১৮) ও গালিবের ছোট বোন মোসা. সুরাইয়া (১২)।

তারা সবাই দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকার একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।

This post was viewed: 8

আরো পড়ুন