Ridge Bangla

নবম পে স্কেলে বেতন দ্বিগুণ থেকে আড়াইগুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব

দীর্ঘ ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে স্কেল ঘোষণা করেছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেন। আগামী ১ জুলাই ২০২৬ থেকে ধাপে ধাপে নতুন বেতন স্কেল বাস্তবায়ন শুরু হবে বলে জানানো হয়েছে।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, সব গ্রেডেই মূল বেতন দ্বিগুণ থেকে আড়াইগুণ পর্যন্ত বৃদ্ধি পাবে। সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব রয়েছে।

নতুন স্কেলে গ্রেডভিত্তিক বেতনেও বড় ধরনের পরিবর্তন আসছে। গ্রেড-১ এ ১ লাখ ৬০ হাজার টাকা, গ্রেড-২ এ ১ লাখ ৩২ হাজার টাকা, গ্রেড-৩ এ ১ লাখ ১৩ হাজার টাকা এবং গ্রেড-৪ এ ১ লাখ টাকা করার সুপারিশ করা হয়েছে।

অন্যান্য গ্রেডেও অনুপাতে উল্লেখযোগ্য বেতন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। কমিশনের হিসাব অনুযায়ী, সর্বনিম্ন গ্রেডে মোট প্রাপ্য (ভাতাসহ) প্রায় ৪১ হাজার ৯০৮ টাকা হতে পারে।

পুরো কাঠামো বাস্তবায়নে সরকারের অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

This post was viewed: 7

আরো পড়ুন