Ridge Bangla

শাহ আমানতে বিপুল পরিমাণ সিগারেট ও নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখার যৌথ অভিযানে ৬৪৭ কার্টন সিগারেট এবং ২৪০টি আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ করা হয়েছে।

এসব পণ্য বহনের সঙ্গে জড়িত তিন যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার (১২ জুন) রাতে বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

কাস্টমস সূত্র জানিয়েছে, আটক হওয়া ৬৪৭ কার্টন সিগারেট থেকে প্রায় ১২ লাখ ৯৪ হাজার টাকা রাজস্ব আদায়যোগ্য ছিল। উদ্ধার করা এসব অবৈধ মালামাল বর্তমানে বিভাগীয় স্মারক (ডিএম) মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে।

শুক্রবার সকাল ৬টা ৫০ মিনিটে আবুধাবি থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৫০ ফ্লাইটের তিন যাত্রীর লাগেজ তল্লাশি করে যৌথ বাহিনী এসব পণ্য উদ্ধার করে।

অবৈধ পণ্য বহনের দায়ে অভিযুক্ত তিন যাত্রী হলেন চট্টগ্রামের বোয়ালখালীর আবুল কালাম, বাঁশখালীর হাসান মিয়া ও রাউজানের বাসিন্দা মোহাম্মদ হাসান।

This post was viewed: 5

আরো পড়ুন