Ridge Bangla

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মুজিব আলী (২০) নামের এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটে।

নিহত মুজিব আলী স্থানীয় শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম এলাকার মৃত অজিব উল্লাহর ছেলে। ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য জয়নুল ইসলাম জানান, নিহত মুজিব চোরাকারবারের সঙ্গে জড়িত ছিলেন। ঘটনার সময় তিনি ভারতের অভ্যন্তরে ছিলেন। এ সময় তাঁর সঙ্গে আরও কয়েকজন সহযোগী ছিলেন বলে জানা গেছে।

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, বিএসএফ নিহত মুজিবের লাশ ময়নাতদন্তের জন্য ভারতের স্থানীয় একটি হাসপাতালের মর্গে নিয়ে গেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তারা লাশ হস্তান্তর করবে বলে বিজিবিকে আশ্বস্ত করেছে।

This post was viewed: 5

আরো পড়ুন