বর্তমানে বাংলাদেশ একটি সংকটপূর্ণ ও চ্যালেঞ্জিং সময় পার করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এ পরিস্থিতিতে দায়িত্বশীলভাবে দেশ পরিচালনা করতে হবে। তিনি বলেছেন, বর্তমান সরকার একটি বিধ্বস্ত অবস্থার মধ্যে দায়িত্ব গ্রহণ করেছে। এছাড়া দেশের সামনে আরও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে।
রবিবার (৩১ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, জনগণ তাদের কাছেই প্রত্যাশা করে, যাদের কাছ থেকে তারা ইতিবাচক কিছু পাওয়ার আশা করে। জিয়াউর রহমান কঠোর পরিশ্রম, সততা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়েছিলেন। তিনি দেশের মানুষের আস্থা অর্জন করেছিলেন।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান যে আদর্শ ও কর্মপন্থা অনুসরণ করে দেশ গঠনের চেষ্টা করেছিলেন, বর্তমান সরকারও সেই পথেই এগোতে চায়।