Ridge Bangla

ব্রাহ্মণবাড়িয়ায় বিচারকের বাসায় চুরি

বিভিন্ন কর্মকাণ্ডে নানা সময়ে আলোচিত ব্রাহ্মণবাড়িয়ায় এবার চুরি হয়েছে বিচারকের বাসায়। জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ আমিনা ফারহিনের ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৩০ মে) ভোরে শহরের মৌলভিপাড়ার তিতাস টুইন টাওয়ারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঈদের ছুটিতে বিচারক নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এ সুযোগে দুর্বৃত্তরা ভবনের পেছনের গ্রিল ও ফ্ল্যাটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দুটি আলমারি ভেঙে সব মালামাল নিয়ে যায়।

তিতাস টুইন টাওয়ারের কেয়ারটেকার রতন মিয়া জানান, সিসিটিভি ফুটেজে তিনজনকে ফ্ল্যাটে প্রবেশ করতে দেখা গেছে। সকালে বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেওয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে পুলিশ। বিচারক ছুটিতে থাকায় এখনো চুরি হওয়া মালামালের সুনির্দিষ্ট পরিমাণ জানা যায়নি।

This post was viewed: 19

আরো পড়ুন